Amit Shah in Bhavanipur
Amit Shah in Bhavanipur

Amit Shah in Bhavanipur : ভবানীপুরে মমতার দুর্গের পতন ঘটাতে এবার খোদ সেনাপতি অমিত শাহ! শুভেন্দুর মনোনয়নে মেগা শো-এর প্রস্তুতি বিজেপির

Bengal Liberty, ৩১ মার্চ :

একুশের বিধানসভা নির্বাচনের সেই ঐতিহাসিক নন্দীগ্রামের লড়াইয়ের পুনরাবৃত্তি কি এবার হতে চলেছে খাস কলকাতায়? ভবানীপুর উপনির্বাচনে (Amit Shah in Bhavanipur) বিজেপির প্রার্থী হিসেবে হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই সেই জল্পনা তুঙ্গে। আর সেই উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিল দিল্লি। দলীয় সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের দিন কলকাতায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Bhavanipur)।

Amit Shah in Bhavanipur
Amit Shah in Bhavanipur

হাজরা থেকে শক্তিপ্রদর্শনের সিদ্ধান্ত (Amit Shah in Bhavanipur)

বিজেপি সূত্রের খবর, অমিত শাহের সফর ঘিরে ইতিমধ্যেই সাজ সাজ রব পদ্ম শিবিরে। পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার হাজরা মোড় থেকে একটি বিশাল জনসভা করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর সেখান থেকেই শুভেন্দুকে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন পেশ করতে যাবেন তিনি। এই শোভাযাত্রা রাজনৈতিক দিক থেকে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। বলাই বাহুল্য, এতে একদিকে যেমন শুভেন্দুর প্রতি শীর্ষ নেতৃত্বের আস্থা স্পষ্ট হবে, তেমনই ভবানীপুরের লড়াইকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপি, সেটাও পরিষ্কার বার্তা দেবে।

 

Amit Shah in Bhavanipur
Amit Shah in Bhavanipur

নন্দীগ্রামের ছায়া ভবানীপুরে (Amit Shah in Bhavanipur)

এর আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ‘জায়ান্ট কিলার’ তকমা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তাঁর পাশে ছিলেন ধর্মেন্দ্র প্রধান বা দিলীপ ঘোষের মতো নেতারা।

কিন্তু এবার ভবানীপুরে খোদ অমিত শাহের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ এবার খাদের কিনারায়। শুভেন্দুর লড়াকু ভাবমূর্তি এবং শাহের সাংগঠনিক মগজাস্ত্র, এই দুইয়ের মেলবন্ধনে ভবানীপুরের কুর্শি দখল করাই এখন বিজেপির পাখির চোখ।

আরও পড়ুন :

Suvendu Adhikari Nomination: পুজো দিয়ে মনোনয়ন জমা শুভেন্দুর, নন্দীগ্রামে আক্রমণাত্মক মুডে শুভেন্দু-দিলীপ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury