Amit Shah-Suvendu on Modi Brigade
Amit Shah-Suvendu on Modi Brigade

Amit Shah-Suvendu on Modi Brigade: ব্রিগেড থেকে তৃণমূলকে সরানোর ডাক! মোদির সভার পর আক্রমণে শুভেন্দু–অমিত শাহ

Bengal Liberty Desk, ১৫ মার্চ, কলকাতা: বাংলার রাজনীতিতে নির্বাচনের আবহ ক্রমশ ঘনীভূত। ভোটের আনুষ্ঠানিক ঘোষণার আর কয়েক ঘণ্টা বাকি। রাজ্যজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক শক্তিপরীক্ষা। সেই আবহেই গতকাল, শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উচ্চস্বরে শোনা গিয়েছিল বিজেপির পরিবর্তনের স্লোগান। শনিবার দুপুরে ব্রিগেডের সভামঞ্চে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির কাছে আগামী বিধানসভা নির্বাচন শুধু একটি রাজনৈতিক লড়াই নয়, বরং বাংলায় ক্ষমতার পরিবর্তনের বড় সুযোগ! এমনটাই বারবার তুলে ধরা হচ্ছে গেরুয়া শিবিরের তরফে। সেই কারণেই মোদির হাইভোল্টেজ সভার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপির শক্তির সুর বেঁধে দিলেন (Amit Shah-Suvendu on Modi Brigade)।

মোদির সভার পরই শুভেন্দুর এক্স পোস্ট (Amit Shah-Suvendu on Modi Brigade)

 

Amit Shah-Suvendu on Modi Brigade
Amit Shah-Suvendu on Modi Brigade

ব্রিগেডের সভায় জনসমাগমকে ঘিরে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে উঠে আসে আন্দোলনের স্লোগান-“জনগণ দিচ্ছে ডাক-তৃণমূল নিপাত যাক।”

শুভেন্দুর দাবি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ইতিমধ্যেই তৃণমূল সরকারকে বিদায় জানাতে মনস্থির করে ফেলেছেন। তাঁর মতে, ঐতিহাসিক ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপির ‘পরিবর্তন সভায়’ লক্ষ লক্ষ মানুষের সমাগম স্পষ্ট করে দিয়েছে যে রাজ্যে পরিবর্তনের জোয়ার বইছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে পশ্চিমবঙ্গের হারিয়ে যাওয়া গৌরব, শিক্ষা, কৃষ্টি ও সংস্কৃতি পুনরুদ্ধারের পাশাপাশি নারী সুরক্ষা নিশ্চিত করা, বেকারত্ব দূর করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ। শুভেন্দুর কথায়, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার”, এই আহ্বানকে সামনে রেখেই আগামী বিধানসভা নির্বাচনে দুর্নীতি ও চুরির অভিযোগে বিদ্ধ তৃণমূল সরকারকে বিদায় জানিয়ে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করতে চায় বিজেপি।

আরও পড়ুন (Amit Shah-Suvendu on Modi Brigade)

PM Modi Brigade Kolkata 2026: ‘বাংলার জঙ্গলরাজ শেষের কাউন্টডাউন শুরু’, ব্রিগেডে মোদির হুঙ্কার

Shamik Suvendu Speech Brigade : ব্রিগেডে মোদি, লক্ষ্য বাংলা দখল! নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশে শুভেন্দু শামীকের বড় বার্তা

অমিত শাহের এক্স পোস্ট (Amit Shah-Suvendu on Modi Brigade)

 

Amit Shah-Suvendu on Modi Brigade
Amit Shah-Suvendu on Modi Brigade

ব্রিগেডের সভার পর বিজেপির শীর্ষ নেতৃত্বের কথাতেও একই সুর শোনা গেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেন, কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় বিপুল জনসমাগমই স্পষ্ট করে দিচ্ছে যে বাংলার মানুষ পরিবর্তন চাইছে। অমিত শাহের বক্তব্য, বাংলার মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বর্তমান সরকারকে সরিয়ে দিয়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার পক্ষে জনমত তৈরি হচ্ছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury