Shamik Suvendu Speech Brigade
Shamik Suvendu Speech Brigade

Shamik Suvendu Speech Brigade : ব্রিগেডে মোদি, লক্ষ্য বাংলা দখল! নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশে শুভেন্দু শামীকের বড় বার্তা

Bengal Liberty, ১৪ মার্চ : 

বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছি। নির্বাচন ঘোষণার দু-এক দিন আগে আজ, শনিবার দুপুরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Shamik Suvendu Speech Brigade)। অসমের শিলচর থেকে কলকাতায় আসেন তিনি। বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলা দখলকে এখন পাখির চোখ করেছে বিজেপি। আর তাই মোদির সফরকে কাজে লাগিয়ে ভোটারদের মধ্যে বিশেষ বার্তা দেওয়ার পাশাপাশি কর্মীদের চাঙ্গা করার সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে রাজি নয় গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Suvendu Speech Brigade)।

Shamik Suvendu Speech Brigade
Shamik Suvendu Speech Brigade

শুভেন্দুর ‘পরিবর্তন সংকল্প’, ডাবল ইঞ্জিনের ডাক (Shamik Suvendu Speech Brigade)

ব্রিগেড মঞ্চে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সভার সুর বাঁধেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘পরিবর্তন সংকল্প’-এর ডাক দিয়ে তিনি বলেন, “বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” তাঁর নেতৃত্বেই রাজ্যে ‘ডাবল ইঞ্জিন সরকার’ গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে বিজেপি।

অনুপ্রবেশ, মৌলবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দু। তিনি দাবি করেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করতে হবে। এই ব্রিগেড থেকেই পরিবর্তনের সংকল্প নিতে হবে।” তাঁর বক্তব্যে স্পষ্ট বার্তা, আগামী নির্বাচনে বাংলার রাজনৈতিক পালাবদলের লক্ষ্যে লড়াই চালাবে বিজেপি।

Shamik Suvendu Speech Brigade
Shamik Suvendu Speech Brigade

শমীকের তীব্র আক্রমণ (Shamik Suvendu Speech Brigade)

ব্রিগেডের মঞ্চে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেন, সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস বদলে যাচ্ছে এবং এতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তাঁর কথায়, পশ্চিমবঙ্গ কোনও ‘ধর্মশালা’ নয়। দেশের নাগরিকদেরই ভোটার তালিকায় রাখা হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যে সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাও আক্রান্ত। রাজ্যপাল থেকে বিরোধী নেতা, সকলেই আক্রমণের মুখে পড়ছেন বলে দাবি করেন তিনি।

 

Shamik Suvendu Speech Brigade
Shamik Suvendu Speech Brigade

“তৃণমূলের বিদায় নিশ্চিত”, দাবি বিজেপি সভাপতির (Shamik Suvendu Speech Brigade)

সভায় বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী মোদি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরে তিনি দাবি করেন, এখনও দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। ২০১৬ সালের পর থেকে বিজেপি কর্মীদের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বহু কর্মীর রক্তের উপর দিয়েই আজকের এই ব্রিগেড সমাবেশ সম্ভব হয়েছে।

বক্তব্যের শেষে আত্মবিশ্বাসী সুরে শমীক বলেন, “২০২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জনের নির্বাচন হবে। তৃণমূলের বিদায় নিশ্চিত। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর-মোদিজির নেতৃত্বে বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গড়ে উঠবে। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের ভাবনার সরকার তৈরি হবেই।”

আরও পড়ুন :

Muslim vote bank Bengal: তৃণমূলের উপর বেজায় ক্ষুব্ধ সংখ্যালঘু সমাজ, তবে কি এবার মুখ্যমন্ত্রীর ভোটব্যাংক সংখ্যালঘুদের ভরসা মোদিই?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury