Ashok Lahiri Statement
Ashok Lahiri Statement

BJP walkout led by Suvendu অশোক লাহিড়ীকে ‘অপমান’- এর অভিযোগে উত্তাল বিধানসভা, (Ashok Lahiri Statement) শুভেন্দুর নেতৃত্বে বিজেপির ওয়াকআউট

Bengal Liberty , kolkata : রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন (Budget session of the state assembly) ঘিরে আজ, বৃহস্পতিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অন্তর্বর্তী বাজেট (Interim budget) নিয়ে আলোচনার সময় বিজেপি (BJP) বিধায়ক তথা অর্থনীতিবিদ ড. অশোক লাহিড়ীকে(Ashok Lahiri Statement)অপমান করার অভিযোগে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) বিরুদ্ধে সরব হল বিজেপি।

প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিধানসভা কক্ষ ত্যাগ করে ওয়াকআউট (Walkout) করেন বিজেপি বিধায়করা।

Ashok Lahiri Statement
Ashok Lahiri Statement

ঘটনার সূত্রপাত (Ashok Lahiri Statement)

সূত্রের খবর, বাজেট নিয়ে বক্তব্য রাখতে উঠে ড. অশোক লাহিড়ী(Ashok Lahiri Statement) রাজ্য সরকারের আর্থিক নীতি ও প্রস্তাবিত বরাদ্দের সমালোচনা শুরু করতেই শাসকদলের তরফে প্রবল বাধার মুখে পড়েন। অভিযোগ, সেই সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বক্তব্যে ব্যক্তিগত আক্রমণ করেন, যা একজন প্রবীণ অর্থনীতিবিদ ও জনপ্রতিনিধির মর্যাদার পরিপন্থী।

এই ঘটনায় ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অভিযোগ করেন, “ড. অশোক লাহিড়ীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। যুক্তির জবাব যুক্তি দিয়ে না দিয়ে অপমান করাই শাসকদলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।”

ঘটনার প্রতিবাদে বিজেপি বিধায়করা একযোগে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। বিধানসভার বাইরে এসে তাঁরা স্লোগান দিতে থাকেন এবং অর্থ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। বিজেপির বক্তব্য, বাজেট নিয়ে গঠনমূলক সমালোচনাকে দমিয়ে রাখতেই এই ধরনের আচরণ করা হয়েছে।

Ashok Lahiri Statement
Ashok Lahiri Statement

অশোক লাহিড়ী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন?(Ashok Lahiri Statement)

বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী(Ashok Lahiri Statement) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজেট প্রসঙ্গে তিনি বিধানসভায় যা বলেছেন সেই বিষয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর সরকারি আর্থিক সংকট চলছে, এপ্রসঙ্গে তৃণমূলের উদ্দেশ্যে বলেন,” ওরা বুঝতে দিচ্ছে না ভান করছে, এই আর্থিক সংকট পরবর্তী সরকারকে এবার মেটাতে হবে।” এছাড়া তিনি বলেন, রাজ্যপাল কাল ৯৪ টি প্রকল্পের কথা শোনা করেছেন।

বিজেপি বিধায়ক বলেন,”নানারকম ঘোষণা করে বিভ্রান্ত করছে, যে ৯৪ টি প্রকল্পের কথা বলা হয়েছে সেগুলির বিস্তারিত নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা উচিত।” এছাড়া লাহিড়ী আরও বলেন, ৪ টি বিষয় খুবই গুরুত্বপুর্ন-শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, প্রশাসন। এই ৪ টি বিষয় জোর দেওয়া উচিত।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury