Bangladesh Election
Bangladesh Election

Bangladesh Election: ২৯৯ আসনে শুরু সাধারণ নির্বাচন

Bengal Liberty, Kolkata:

Bangladesh Election
Bangladesh Election

সকাল থেকেই ভোটকেন্দ্রে লাইন বাংলাদেশে (Bangladesh Election)

বাংলাদেশে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ (Bangladesh Election)। সকাল সাড়ে সাতটা থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ চলছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত, তারপরই গণনা শুরু হওয়ার কথা। ২০২৪ সালের আগস্ট মাসে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এটিই দেশের প্রথম জাতীয় নির্বাচন। একই সঙ্গে জটিল ৮৪-দফা সংস্কার প্যাকেজের উপর গণভোটের পাশাপাশি ত্রয়োদশ সংসদ নির্বাচন একযোগে অনুষ্ঠিত হচ্ছে আজ।

শীর্ষ নেতাদের ভোটদান (Bangladesh Election)

সকালে মণিপুর হাই স্কুল কেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এর পর ন্যাশনাল সিটিজেন পার্টির (NCP) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, তাঁর দল সরকার গঠনের দ্বারপ্রান্তে উপস্থিত (Bangladesh Election)। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর গুলশান মডেল হাই স্কুলে ভোট দেন তারেক রহমান। পরে বিএনপির চেয়ারপার্সন সাংবাদিকদের জানান, তাঁদের সরকারে আসা নিশ্চিত। তিনি ভোটারদের যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়ে দাবি করেন, বিএনপির জয়ী প্রার্থীরা মানুষের স্বার্থেই কাজ করবেন।

Bangladesh Election
Bangladesh Election

নজিরবিহীন নিরাপত্তা (Bangladesh Election)

নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। দেশজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ১০ লক্ষ নিরাপত্তাকর্মী, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সর্ববৃহৎ। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নামানো হয়েছে আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (APC) ও র‍্যাপিড অ্যাকশন টিম। পুলিশ জানিয়েছে, ঢাকার ২,১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ১,৬১৪টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। প্রথমবারের মতো নির্বাচনী নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে ড্রোন ও বডি ক্যামেরা। এছাড়া ৪৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ভোট পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury