CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

Bengal BJP Government : বিজয় মিছিল নয়, ভোটারদের ধন্যবাদ জানানোর বার্তা বিজেপির, বিধানসভায় হাজিরা বাধ্যতামূলক, জানালেন শুভেন্দু-দিলীপ

Bengal Liberty, ১৫ মে :

বিধানসভা নির্বাচনে সাফল্যের পর এবার সংগঠন ও প্রশাসনিক কাজের উপরেই জোর দিতে চাইছে বিজেপি (Bengal BJP Government)। শুক্রবার বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বৈঠকে দলীয় বিধায়কদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পজ্ঞায়েত মন্ত্রী দিলীপ ঘোষ । বৈঠকে মূলত শৃঙ্খলা বজায় রাখা, প্রশাসনিক সমন্বয় এবং বিধানসভায় সক্রিয় ভূমিকা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।
দলীয় সূত্রে খবর, বৈঠকের শুরুতেই বিজেপি বিধায়কদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, কোনওভাবেই এলাকায় বিজয় মিছিল করা যাবে না। নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে অযথা উত্তেজনা বা রাজনৈতিক সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। এর পরিবর্তে সাধারণ ভোটারদের কাছে ধন্যবাদ ও শুভেচ্ছা বার্তা পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। নেতৃত্বের বক্তব্য, মানুষের রায়কে সম্মান জানিয়ে সংযত আচরণ করাই এখন দলের প্রধান লক্ষ্য হওয়া উচিত (Bengal BJP Government)।

Bengal BJP Government
Bengal BJP Government

বৈঠকে কী কী জানানো হয়? (Bengal BJP Government)

বৈঠকে আরও জানানো হয়, আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলা বিধানসভা অধিবেশনে বিজেপির সমস্ত বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক। পরিষদীয় দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী রাজনীতি হোক বা সরকার পরিচালনা— বিধানসভায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই মানুষের স্বার্থের বিষয়গুলি তুলে ধরতে হবে। কোনও বিধায়ক যেন অকারণে অনুপস্থিত না থাকেন, সে বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে।এদিনের বৈঠকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ প্রসঙ্গ। বিজেপি নেতৃত্ব জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বা শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পর্যায়ে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। কাদের মন্ত্রিসভায় নেওয়া হবে বা কবে এই রদবদল হবে, তা এখনই স্পষ্ট করা হয়নি। তবে “যথাসময়ে জানিয়ে দেওয়া হবে” বলে বৈঠকে উল্লেখ করা হয়েছে। এর ফলে বিজেপির অন্দরে জল্পনা আরও বাড়তে শুরু করেছে।

Bengal BJP Government
Bengal BJP Government

প্রশাসনিক বিষয়েও গুরুত্ব প্রদান (Bengal BJP Government)

একই সঙ্গে প্রশাসনিক সমন্বয়ের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত বিজেপি বিধায়কদের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের একাধিক আধিকারিকের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, নিজেদের এলাকার উন্নয়নমূলক কাজ, পরিকাঠামো সমস্যা বা প্রশাসনিক প্রয়োজন সংক্রান্ত বিষয় সরাসরি সেই আধিকারিকদের জানাতে হবে। দলীয় নেতৃত্বের বক্তব্য, জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের অগ্রাধিকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী আবহ কাটিয়ে এখন প্রশাসনিক ভাবমূর্তি গড়ার দিকেই এগোতে চাইছে বিজেপি নেতৃত্ব। তাই উচ্ছ্বাসের বদলে সংযম, সংঘাতের বদলে সংগঠন এবং রাজনৈতিক প্রচারের বদলে উন্নয়নকেই সামনে রাখার বার্তা দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

আরও পড়ুন :

budget session: নতুন সরকার ক্ষমতায় আসার পরই প্রথম বাজেট অধিবেশন হবে রাজ্যে! বিষয়টি স্পষ্ট করলেন রথীন্দ্র বোস

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury