Congress Candidate List
Congress Candidate List

Congress Candidate List : প্রার্থী তালিকা ঘিরে কংগ্রেসে ক্ষোভ, রাজ্যজুড়ে বিক্ষোভ ও ভাঙচুর

Bengal Liberty, ৩০ মার্চ : 

নির্বাচনের মুখে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, আর তার জেরে সংগঠনের অন্দরে ক্ষোভের বিস্ফোরণ (Congress Candidate List)। শাসক হোক বা বিরোধী, তৃণমূল, বিজেপি কিংবা কংগ্রেস, সব দলের ক্ষেত্রেই একই প্রবণতা বারবার সামনে এসেছে। রবিবার ২৮৪টি আসনে প্রার্থী ঘোষণা করতেই সেই চেনা বিদ্বেষের ছবি সামনে এল। তালিকা প্রকাশের পরই রাজ্যের একাধিক জেলায় ফেটে পড়েছে অসন্তোষ। মালদা থেকে মুর্শিদাবাদ, হাওড়া গ্রামীণ, বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, ভাঙচুর, অবরোধ এবং প্রার্থী বদলের দাবিতে সরব হয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা (Congress Candidate List )।

Congress Candidate List
Congress Candidate List

বিজেপির প্রার্থী তালিকায় হেভিওয়েট মুখ (Congress Candidate List)

গতকাল, রবিবার ২৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। এই প্রার্থী তালিকায় বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর নাম থাকবে বলে আগেই জানিয়েছিল প্রদেশ কংগ্রেস। আগামী নির্বাচনে লড়বেন প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর, তিনি মালতিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কয়েক মাস আগেই তিনি তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, ভবানীপুরে প্রদীপ প্রসাদ, নন্দীগ্রামে সেখ জারিয়াতুল হোসেন, মানিকতলায় সুমন রায়চৌধুরী, যাদবপুরে শ্যামল মণ্ডল, দমদমে সুস্মিতা বিশ্বাস এবং টালিগঞ্জে মানস সিনহা রায় প্রার্থী হয়েছেন।

কংগ্রেসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে বুথ স্তরের কর্মীদেরই এবার প্রার্থী হিসেবে গুরুত্ব দেওয়া হবে। সেই অনুযায়ী তালিকা তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এবার বামেদের সঙ্গে কোনও জোটে যায়নি কংগ্রেস। অতীতে কখনও তৃণমূল কংগ্রেস, কখনও সিপিএমের সঙ্গে জোট করে লড়লেও বহু বছর পর সম্পূর্ণ এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করল দল।

Congress Candidate List
Congress Candidate List

মালদার চাঁচলে প্রার্থী ঘোষণার পর ভাঙচুর (Congress Candidate List)

কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই মালদার চাঁচল এলাকায় শুরু হয় তুমুল বিক্ষোভ। স্থানীয় কংগ্রেস কর্মীদের একাংশের দাবি ছিল, আনজারুল হক জনিকে প্রার্থী করা হোক। কিন্তু দলের তরফে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় প্রাক্তন বিধায়ক আসিফ মেহেবুবের নাম। এরপরই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। বিক্ষোভকারীরা চাঁচলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। পাশাপাশি কার্যালয়ের সামনে তরলতলা মোড়ে আসবাবপত্র ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়।

Congress Candidate List
Congress Candidate List

মুর্শিদাবাদের ডোমকলে দলীয় অফিসে তালা (Congress Candidate List)

প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তেজনার পারদ চড়ে মুর্শিদাবাদের ডোমকলে। দলীয় প্রার্থী হিসেবে শাহনাজ বেগমের নাম ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কংগ্রেসের একাংশ কর্মী-সমর্থক। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সংগঠনের সঙ্গে যুক্ত নেতাদের উপেক্ষা করে বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ডোমকলের কংগ্রেস পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ কর্মীরা।

রবিবার প্রার্থী তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বহু কর্মী। অভিযোগ, কর্মীরা অফিসের ভেতরে থাকা লোকজনকে বাইরে বের করে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেন। প্রার্থীর বিরুদ্ধে স্লোগান তোলার পাশাপাশি অবিলম্বে প্রার্থী বদলের দাবি জানানো হয়।

 

 

Congress Candidate List
Congress Candidate List

হাওড়া গ্রামীনে একাধিক কেন্দ্রে ক্ষোভ (Congress Candidate List)

অন্যদিকে শুধু ডোমকল বা মালদাই নয়, প্রার্থী নির্বাচনকে ঘিরে ক্ষোভ দেখা দিয়েছে হাওড়া গ্রামীণ জেলার একাধিক কেন্দ্রে। জানা গেছে, জেলার তিনটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঘোষিত প্রার্থীদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, সংগঠনের মতামত না নিয়েই প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফলে তিনটি কেন্দ্রেই প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন ক্ষুব্ধ কর্মীরা।

আরও পড়ুন :

Election Commission action: ভবানীপুর থেকে নন্দীগ্রাম – ১৮৪ পুলিশ আধিকারিক ও ৮৩ বিডিও বদলি! কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury