Dooars tea garden vote
Dooars tea garden vote

Dooars tea garden vote: কালচিনিতে চা বাগানে প্রচারে বিজেপি প্রার্থী বিশাল লামা, শ্রমিকদের সঙ্গে সরাসরি সংলাপ

Bengal liberty, Kolkata :

আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে প্রচারে গতি আনতে কালচিনি বিধানসভা কেন্দ্রে চা বাগান এলাকায় সরব হলেন বিজেপি প্রার্থী বিশাল লামা (Dooars tea garden vote)। সকালে চা বাগান প্রচারে গিয়ে কর্মরত শ্রমিক দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার ব্যাপারে জানতে চান তিনি।

Dooars tea garden vote
Dooars tea garden vote

শ্রমিকদের সঙ্গে সরাসরি সংযোগ Dooars tea garden vote

এদিন সকালেই আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে ভোটের প্রচারে কালচিনির চা বাগান এলাকায় পৌঁছে যান বিজেপি প্রার্থী বিশাল লামা। এরপর তিনি সরাসরি ঢুকে পড়েন চা বাগানের ভেতর এবং কথা বলেন সেখানে কর্মরত চা শ্রমিকদের সাথে। তাঁদের সমস্ত সুবিধা – অসুবিধার খোঁজ নেন তিনি।

Dooars tea garden vote
Dooars tea garden vote

ভোটের প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী বিশাল লামা জানান, ‘ চা বাগান ভালো ভাবে চলতে হবে। চা বাগানের যারা শ্রমিক আছে, আজকে তাঁরা চা বাগান ছেড়ে যাচ্ছে। কাজ নেওয়ার পর কাজের যে মাইনে দেওয়া উচিত, সেটা সময়ের মধ্যে দেওয়া যাচ্ছে না। এছাড়াও চা শ্রমিকদের ঘর বাড়ির সমস্যা, স্বাস্থ্য পরিষেবা – এরম অনেক সমস্যার কথা সবাই বলেছে।”

কালচিনির চা বলয়ে বিশাল লামার এই নিবিড় প্রচার ডুয়ার্সের ভোটযুদ্ধে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার, নির্বাচনের দিন চা শ্রমিকদের এই ভালোবাসা ইভিএমে প্রতিফলিত হয় কি না।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury