Droupadi Murmu Breakfast Meeting
Droupadi Murmu Breakfast Meeting

Droupadi Murmu Breakfast Meeting: দলের সিদ্ধান্তের বাইরে? তৃণমূল বয়কট করলেও রাষ্ট্রপতির অনুষ্ঠানে একাই সৌগত রায়, ছবি ঘিরে তুঙ্গে জল্পনা

Bengal Liberty, Kolkata:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(Droupadi Murmu Breakfast Meeting) আমন্ত্রণে বিভিন্ন রাজ্যের সাংসদদের আমন্ত্রণ থাকলেও শাসকদল তৃণমূল কংগ্রেস সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে। হঠাৎ আজ, সোমবার সেই অনুষ্ঠানেই দেখা গেল দলেরই সাংসদ সৌগত রায়কে। রাষ্ট্রপতি নিজেই নিজের এক্স (X) হ্যান্ডেল থেকে অনুষ্ঠানের ছবি পোস্ট করার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সৌগতের উপস্থিতি কি কেবলই কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক বার্তা?

Droupadi Murmu Breakfast Meeting
Droupadi Murmu Breakfast Meeting

তৃণমূলের বয়কট, তবু অনুষ্ঠানে সৌগত (Droupadi Murmu Breakfast Meeting)

সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে প্রাতরাশের আয়োজন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা যায়, সাংসদদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আলাপচারিতার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে এর আগেই তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক নদিমুল হক রাষ্ট্রপতি ভবনকে জানিয়ে দেন, দলের আমন্ত্রিত সাংসদেরা এই অনুষ্ঠানে যোগ দেবেন না।

Droupadi Murmu Breakfast Meeting
Droupadi Murmu Breakfast Meeting

আমন্ত্রণ প্রত্যাখ্যান করার যুক্তি (Droupadi Murmu Breakfast Meeting)

তৃণমূলের যুক্তি ছিল, রমজান মাসে দেশের মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ দিনভর উপবাস পালন করেন। সেই সময় তাঁদের ভাবাবেগের কথা মাথায় রেখেই রাষ্ট্রপতির ডাকা প্রাতরাশের অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্তের মধ্যেই রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় সৌগত রায়কে, যা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে।

Droupadi Murmu Breakfast Meeting
Droupadi Murmu Breakfast Meeting

রাষ্ট্রপতির পোস্ট করা ছবি ঘিরে নতুন জল্পনা (Droupadi Murmu Breakfast Meeting)

অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের এক্স (X) হ্যান্ডেল থেকে প্রাতরাশ সভার ছবি পোস্ট করেন। সেই ছবিতেই দেখা যায়, বিভিন্ন রাজ্যের সাংসদদের পাশাপাশি উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ সৌগত রায়। কিন্তু তৃণমূলের অন্য কোনও সাংসদকে সেখানে দেখা যায়নি। এই ছবি সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা আরও জোরালো হয়েছে। কারণ, আনুষ্ঠানিক ভাবে দল যেখানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে, সেখানে দলের একমাত্র সাংসদের উপস্থিতি অনেকের কাছেই কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।

Droupadi Murmu Breakfast Meeting
Droupadi Murmu Breakfast Meeting

 

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর ঘিরে ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই আদিবাসী সমাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উদ্যোগের খতিয়ান তুলে ধরতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য তৃণমূল সাংসদদের আবেদন নাকচ করে দেয় রাষ্ট্রপতি ভবন।

এই ঘটনার পরই রাষ্ট্রপতির প্রাতরাশের নিমন্ত্রণ ফিরিয়ে দেয় তৃণমূল। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেই সৌগত রায়ের উপস্থিতি দলের অন্দরে নতুন প্রশ্ন তুলেছে। অনেকের মতে, এটি নিছকই সৌজন্যমূলক উপস্থিতি। আবার রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এর পিছনে দলের অভ্যন্তরীণ সমীকরণ বা মতপার্থক্যের ইঙ্গিতও লুকিয়ে থাকতে পারে। দলের অন্দরে প্রশ্ন উঠছে তাহলে দলের গোষ্ঠী কোন্দল নাকি নিছক মনোমালিন্য?

আরও পড়ুন :

CPM Candidate List WB: ঐক্যের পথে বামফ্রন্ট ও লিবারেশন, ১০ আসনে লড়বে নকশালবাদী পার্টি, আর কিছুক্ষণ পরেই নাম ঘোষণা বিমান বসুর

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury