Falta Assembly Re-Poll
Falta Assembly Re-Poll

Election result: রাজ্যে পরিবর্তনের হাওয়া? গণনা কেন্দ্রে ধরাশায়ী তৃণমূল, উত্তর ২৪ পরগনায় পদ্ম শিবিরের জয়জয়কার

Bengal Liberty, ৪ মে :

ভোটগণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে বড়সড় বিপর্যয়ের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনার একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পদ্ম শিবিরের দাপটে কার্যত কোণঠাসা ঘাসফুল শিবির। বিশেষ করে বারাসাত ও পানিহাটির মতো তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোতে বিজেপির অভাবনীয় লিড রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। Election result

election result
election result

বারাসাত ও পানিহাটিতে বড় ধাক্কা শাসক দলের Election result

গণনা শুরুর প্রথম থেকেই বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থীর পিছিয়ে থাকার খবর সামনে আসছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল প্রার্থী এখানে ১০২১ ভোটে পিছিয়ে রয়েছেন। অন্যদিকে, পানিহাটি বিধানসভা এলাকায় অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। আরজি কর কাণ্ডে বিচারপ্রার্থী ‘অভয়ার মা’ এখানে প্রায় ২০০০ ভোটে এগিয়ে আছেন, যা শাসক দলের জন্য বড় নৈতিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে।

election result
election result

জেলায় জেলায় বিজেপির দাপট

উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলেও বিজেপির জয়জয়কার। খড়দহ এবং পানিহাটি উভয় কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা লিড বজায় রেখেছেন। এমনকি কলকাতার কাশিপুর এলাকাতেও প্রথম রাউন্ডের শেষে বিজেপি সমর্থিত প্রার্থী অতীন ঘোষকে ১৩৭ ভোটে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার খবর মিলেছে।

বাগদায় সোমা ঠাকুরের বিশাল লিড

সবচেয়ে চমকপ্রদ ফল লক্ষ্য করা যাচ্ছে বাগদা কেন্দ্রে। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর ৪০০০-এর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে গিয়ে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন।
তবে তৃণমূলের জন্য কিছুটা স্বস্তির খবর আসছে দেগঙ্গা ও অশোকনগর থেকে। দেগঙ্গায় তৃণমূল প্রার্থী ২১৮৪ ভোটে এবং অশোকনগরে ২৩৩৯ ভোটে এগিয়ে রয়েছেন। তবে সামগ্রিক ট্রেন্ড বলছে, জনগণের রায়ে শাসক দলের পায়ের তলার মাটি ক্রমশ আলগা হচ্ছে।

গণনার এই প্রাথমিক ট্রেন্ড স্পষ্ট করে দিচ্ছে যে, শাসকের “উন্নয়ন” এর তাসের ঘর তাসের মতোই ভেঙে পড়ছে। সাধারণ মানুষ আর মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলছেন না, বরং যোগ্য জবাব দিচ্ছেন ব্যালট বক্সে। বিশেষ করে পানিহাটি বা বাগদার মতো কেন্দ্রগুলিতে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করছে যে রাজ্যে পরিবর্তনের হাওয়া নয়, বরং ঝড় বইতে শুরু করেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury