Bengal Liberty, Kolkata:
রাজ্যের নির্বাচনী(Electoral Roll Micro Observer Row) প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনার মাঝেই বড় প্রশাসনিক পদক্ষেপ নিল Election Commission of India। কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজ্যের আরও তিনজন ইলেক্টোরাল রোল মাইক্রো অবজ়ারভারকে সাসপেন্ড করা হয়েছে। দায়িত্বে গাফিলতি এবং নিজের কাজ অন্যের উপর চাপানোর অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
কমিশনের রিপোর্টে গাফিলতির অভিযোগ (Electoral Roll Micro Observer Row)
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত কাজ অন্যদের উপর চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কমিশনের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে নির্বাচনী কাজে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।

আগেই একাধিক আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা (Electoral Roll Micro Observer Row)
এর আগে ৭ জন ERO আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল কমিশন। তারও আগে আরও ৪ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
আরও খবর
FIR দায়ের (Electoral Roll Micro Observer Row)
ইতিমধ্যে জানা গেছে রাজ্যের তরফে ৪ ERO এবং AERO আধিকারিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, বিষয়টি এখন তদন্তের পর্যায়ে রয়েছে এবং কমিশন-রাজ্য সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শাসকদলের তীব্র প্রতিক্রিয়া (Electoral Roll Micro Observer Row)
এই সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর দাবি, নির্বাচনের আগে প্রশাসনিক কাঠামো দুর্বল করার চেষ্টা চলছে এবং কেন্দ্রীয় সংস্থাগুলি অতিরিক্ত হস্তক্ষেপ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি কার্যত শাসকদল বনাম কেন্দ্রীয় শক্তির লড়াইয়ে পরিণত হচ্ছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে জাতীয় স্তরেও বিতর্ক তৈরি হয়েছে, তবে এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত নির্বাচনী প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।
তবে পরিস্থিতি কোন দিকে যায়, তা নির্ভর করবে তদন্ত, আইনি পদক্ষেপ এবং প্রশাসনিক সিদ্ধান্তের উপর। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই সংঘাত আরও বাড়তে পারে ।বিশেষ করে এই রাজ্যের নির্বাচনী প্রস্তুতিতে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।


