NIA Arrest
NIA Arrest

Kaliachak violence NIA : কালিয়াচক কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ, দ্রুত রিপোর্ট চাইল কমিশন

Bengal Liberty, ৩ এপ্রিল :

মালদহের কালিয়াচকে বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন (Kaliachak violence NIA)। বলাই যায় সেই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া গোলমালের জেরে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটের মুখে এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ কড়া বার্তা দিয়ে সিবিআই বা এনআইএ- এর মতো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দেয়। এরপরই দ্রুত পদক্ষেপ নেয় কমিশন। গতকাল, বৃহস্পতিবার রাতে এনআইএ তদন্তের জন্য জাতীয় তদন্তকারী সংস্থার ডিজিকে চিঠি পাঠানো হয় এবং রাতেই এফআইআর দায়ের হয়। জানা গেছে, আজ, শুক্রবারই এনআইএ দল (Kaliachak violence NIA) মালদহে পৌঁছে তদন্ত শুরু করবে।

Kaliachak violence NIA
Kaliachak violence NIA

সিবিআই নয় দায়িত্ব পেল এনআইএ (Kaliachak violence NIA)

গতকাল, বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যজুড়ে খবর ছড়িয়ে পড়ে যে, মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার সিবিআই (CBI)-এর হাতে যেতে চলেছে। এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালও জানিয়েছিলেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে রাত বাড়তেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। জাতীয় নির্বাচন কমিশনের চিঠি সামনে আসতেই স্পষ্ট হয়, সিবিআই নয়-বরং সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত তদন্তে অভিজ্ঞ এনআইএ-এর হাতেই তুলে দেওয়া হয়েছে এই মামলার তদন্তভার। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার এই সিদ্ধান্তই নিয়েছেন।

Kaliachak violence NIA
Kaliachak violence NIA

দ্রুত তদন্তে জোর (Kaliachak violence NIA)

কমিশন সূত্রে জানা গেছে, গোটা বিষয়টি নয়াদিল্লি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তাই তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ই এপ্রিলের মধ্যেই এনআইএ-কে তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, যা পরে সরাসরি সুপ্রিম কোর্টে পেশ করা হবে।


সূত্রের খবর, আজ, শুক্রবার সকালেই এনআইএ-র গোয়েন্দারা মালদার মোথাবাড়িতে পৌঁছাতে পারেন। ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রমাণ সংগ্রহ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দ্রুত তদন্ত শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে নির্বাচনের আবহে হঠাৎ করে সিবিআইয়ের বদলে এনআইএ-কে তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন : 

Election Commission ultimatum: রাত ১২টার ডেডলাইন! মোথাবাড়ি-সিইও দফতর বিক্ষোভে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ কমিশনের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury