Left Front Candidate List
Left Front Candidate List

Left Front Candidate List: লাল দুর্গের লক্ষ্যে ফের তারুণ্যে শান! দ্বিতীয় দফার তালিকায় চমকপ্রদ নাম নিয়ে ময়দানে বামফ্রন্ট

Bengal Liberty, Kolkata:

২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে দ্বিতীয় দফার ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট কমিটি। বৃহস্পতিবার বিকেলে কলকাতা থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম দফার ১৯২ জন প্রার্থীর পর এই তালিকায় তারুণ্য এবং অভিজ্ঞতার মেলবন্ধন ঘটিয়েছে বাম শিবির।

Left Front Candidate List
Left Front Candidate List

হাইভোল্টেজ কেন্দ্রগুলিতে চমক (Left Front Candidate List)

প্রকাশিত তালিকায় সবচেয়ে নজরকাড়া নাম হলো নন্দীগ্রামে। এই কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন সিপিআই-এর শান্তি গিরি। অন্যদিকে, কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। টালিগঞ্জ কেন্দ্রে লড়বেন অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস এবং বালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন আফরিন বেগম।

 

Left Front Candidate List
Left Front Candidate List

জোট ও দলের সমীকরণ (Left Front Candidate List)

দ্বিতীয় দফার এই ৩২ জন প্রার্থীর মধ্যে সিংহভাগই সিপিআই(এম)-এর। এছাড়াও তালিকায় জায়গা পেয়েছে শরিক দল আরএসপি এবং সিপিআই। বামফ্রন্টের দ্বিতীয় দফার তালিকায় ৩২ জনের মধ্যে সিপিআই(এম)- এর ২৯ জন প্রার্থী, সিপিআই – এর ৩ জন প্রার্থী এবং আরএসপির ১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সিপিআই(এম)- এর পক্ষ থেকে মেটিয়াবুরুজে অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ডায়মন্ড হারবারে সমরেন্দ্রনাথ নাইয়া প্রমুখ, সিপিআই- এর নন্দীগ্রাম, গোপীবল্লভপুর এবং আসানসোল উত্তর এবং আরএসপির পক্ষ থেকে কালচিনিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

Left Front Candidate List
Left Front Candidate List

জেলাভিত্তিক প্রার্থীদের তালিকায় গুরুত্বপূর্ণ নাম (Left Front Candidate List)

উত্তরবঙ্গ, কালচিনি (ST) থেকে আরএসপির পাসং শেরপা এবং করণদিঘি থেকে সিপিআই(এম)-এর মহম্মদ সাহাবুদ্দিন দাঁড়িয়েছেন। মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে মাহমুদুল হাসান এবং রানীনগর থেকে জামাল হোসেনের না। ঘোষণা হয়েছে। এছাড়া, দক্ষিণ ২৪ পরগণার কুলতলি (SC) কেন্দ্র থেকে রামশঙ্কর হালদার এবং জয়নগর (SC) থেকে অপূর্ব প্রামাণিক। হুগলির জাঙ্গিপাড়া থেকে সুদীপ্ত সরকার এবং পুরশুড়া থেকে সন্দীপ কুমার সামন্ত লড়বেন।

রাজনৈতিক মহলের মতে, এই তালিকায় আইনজীবী, অধ্যাপক এবং তরুণ মুখদের প্রাধান্য দিয়ে বামফ্রন্ট শিক্ষিত ও মধ্যবিত্ত ভোটারদের কাছে টানার চেষ্টা করছে। এখন দেখার, এই প্রার্থী তালিকা শাসক দল ও প্রধান বিরোধী দলের মোকাবিলায় কতটা কার্যকর হয়।

আরও পড়ুন :

Panihati BJP Candidate : আরজি করের ঘটনার ন্যায়বিচারের দাবিতে এবার রাজনীতির ময়দানে নিহত চিকিৎসকের মা

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury