Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee : বাংলায় অপ্রতিরোধ্য গেরুয়া ঝড়! তৃণমূলের ‘সূর্যাস্ত’ নিশ্চিত জেনেই কারচুপির খোঁড়া যুক্তি দিচ্ছেন নেত্রী? “বাঘের বাচ্চার মতো” লড়াইয়ের নিদান দিলেন নেত্রী

Bengal Liberty, ৪ মে :

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সময় যত এগিয়ে আসছে, বাংলার রাজনীতির ময়দানে উত্তেজনার পারদ ততই ঊর্ধ্বমুখী হচ্ছে (Mamata Banerjee)। একদিকে যেমন ভোটের চূড়ান্ত ফলের দিকে রুদ্ধশ্বাস অপেক্ষায় তাকিয়ে গোটা রাজ্য, অন্যদিকে ঠিক তখনই গণনাকেন্দ্রে কারচুপি এবং কেন্দ্রীয় বাহিনীর ‘দাদাগিরি’র বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন-সূর্যাস্তের পরেই আসবে আসল জয়, তাই কোনোমতেই ভয় না পেয়ে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। “বাঘের বাচ্চার মতো” লড়াইয়ের নিদান দিলেন নেত্রী। অপরদিকে নিজেই বাড়ির মধ্যেই বিষন্ন মুখে বসে থাকতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। হারের ছাপ স্পষ্ট হওয়া সত্বেও একবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)।

Mamata Banerjee
Mamata Banerjee

“বিজেপির পরিকল্পিত ছক”-ইভিএমে গড়মিলের অভিযোগ (Mamata Banerjee)

গণনার প্রাথমিক ট্রেন্ডে গেরুয়া শিবিরের এগিয়ে থাকাকে সম্পূর্ণ “পরিকল্পিত ছক” বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “প্রথম দু-তিন রাউন্ডে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পড়ে দেখাবে। এটা বিজেপির প্ল্যান।” পাশাপাশি তিনি অভিযোগ করেন যে, রাজ্যের প্রায় ১০০টি জায়গায় গণনা ইচ্ছাকৃতভাবে স্তব্ধ করে রাখা হয়েছে। এমনকি কল্যাণী-সহ বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে মারাত্মক গড়মিল ধরা পড়েছে বলেও সরব হয়েছেন তৃণমূল নেত্রী।

 

Mamata Banerjee
Mamata Banerjee

কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিয়ে শেষমুহূর্তেও তোপ দাগলেন (Mamata Banerjee)

এদিনও ফের আবারও তৃণমূল সুপ্রিমোর নিশানায় ছিল নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। তিনি সরাসরি এই দুই সংস্থার মধ্যে আঁতাতের অভিযোগ তুলেছেন। মমতার দাবি, কমিশন সম্পূর্ণ নিজেদের খেয়ালখুশিমতো কাজ করছে এবং কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর ও জোরপূর্বক দখল করার মতো ঘটনা ঘটাচ্ছে। রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমাদের পুলিশ টোটালটাই কেন্দ্রীয় বাহিনীর সামনে মাথা নত করে কাজ করছে।”

Mamata Banerjee
Mamata Banerjee

“সূর্যাস্তের পরেই জয়”, কর্মীদের উদ্দেশ্যে বার্তা নেত্রীর (Mamata Banerjee)

গণনার মাঝপথে প্রাথমিক ফলাফলে পিছিয়ে থাকার খবরে অনেক জায়গায় তৃণমূল কর্মীদের মধ্যে হতাশার ছায়া দেখা যায়। তাঁদের উদ্দেশ্যে নেত্রীর অভয়বাণী, “কাউন্টিং এজেন্ট, কর্মীদের বলবো মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তর পর আপনারা জিতবেন।” তিনি মনে করিয়ে দেন, এখনও মাত্র ৩-৪ রাউন্ড গণনা হয়েছে। তাঁর দাবি, ৭০ থেকে ১০০টি এমন আসন রয়েছে যেখানে তৃণমূলের জেতার সমূহ ক্ষমতা রয়েছে, কিন্তু সেই তথ্য ইচ্ছাকৃতভাবে সামনে আনা হচ্ছে না। সবশেষে নেত্রীর হুঙ্কার, “কেউ ভয় পাবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”


এখন দেখার বিষয়, নেত্রীর এই বার্তায় তৃণমূলের কাউন্টিং এজেন্টরা কতটা উদ্বুদ্ধ হন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগগুলি আসলে তৃণমূলের আসন্ন পরাজয়ের হতাশা থেকেই উঠে আসছে কি? প্রাথমিক ট্রেন্ডে বিজেপির যে নিরঙ্কুশ এগিয়ে থাকা লক্ষ্য করা যাচ্ছে, তা বাংলায় এক ঐতিহাসিক ‘গেরুয়া ঝড়ে’র সুস্পষ্ট ইঙ্গিত। অনেকেই মনে করছেন, নিজেদের নিশ্চিত হার বুঝতে পেরেই ইভিএম বা কমিশনের ঘাড়ে দোষ চাপানোর এই পুরোনো কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিকেলের দিকে বাংলার রাজনীতির ছবিটা যদি সত্যিই পদ্ম-শিবিরের পক্ষে এই ধারা বজায় রাখে, তবে বাংলার বুকে যে দীর্ঘ প্রতীক্ষিত এক নতুন রাজনৈতিক যুগের সূচনা হতে চলেছে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন :

election result: তৃণমূল সাফ, বাংলায় গেরুয়া সুনামি! ১৭৭ আসনে এগিয়ে বিজেপি, পিসি-ভাইপোর সাম্রাজ্যে শেষ পেরেক?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury