Narendra Modi
Narendra Modi

Narendra Modi : গণতন্ত্রের মহাযজ্ঞে বাংলার জাগরণ! প্রথম দফার ভোটে ভোটারদের উৎসাহ দিতে সাত সকালে উৎসাহী বার্তা দিলেন প্রধানমন্ত্রী

Bengal Liberty, ২৩ এপ্রিল:

গণতন্ত্রের উৎসবে আজ ভোর থেকেই মুখর পশ্চিমবঙ্গ (Narendra Modi)। পশ্চিমবঙ্গে ছাব্বিশর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চোখে পড়ছে উৎসাহী ভোটারদের দীর্ঘ লাইন। প্রত্যেকেই যেন নিজের ভবিষ্যৎ গড়ার অধিকার প্রয়োগে একযোগে শামিল হয়েছেন। সকাল ৭টা বাজতেই ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব, আর সেই আবহেই পশ্চিমবঙ্গবাসীদের ভোটদানে উৎসাহ জোগাতে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

Narendra Modi
Narendra Modi

প্রধানমন্ত্রীর বক্তব্য (Narendra Modi)

আজ সকাল ৭ টা থেকেই পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। পাশাপশি সকাল থেকেই প্রতিটি বুথে দেখা গিয়েছে দীর্ঘ লাইন। তারই মধ্যে ভোটারদের আরও উৎসাহি করতে এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে মোদি লেখেন, “আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব। গণতন্ত্রের এই উৎসবে পূর্ণ শক্তিতে অংশগ্রহণ করার জন্য সকল নাগরিককে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে আমার অনুরোধ, আপনারা বিপুল সংখ্যায় ভোট দিন।”

Narendra Modi
Narendra Modi

পাখির চোখ পশ্চিমবঙ্গ (Narendra Modi)

ছাব্বিশের বিধানসভা নির্বাচন বঙ্গ যে কেন্দ্রেরও পাখির চোখ তা বলার আর অপেক্ষা রাখছে না। ভোটের দিন ঘোষণার পর থেকে একের পর এক হাই ভোল্টেজ সভা করেছে বিজেপির একাধিক হেভি ওয়েট নেতা নেত্রীরা। এমনকি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও প্রায় প্রতি দিনই একাধিক সভা করেছেন। পাশপাশি শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমাতেও উপস্থিত থাকতে দেখা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এসেছেন প্রচার করতে। বঙ্গের ভোট যে ইতিমধ্যেই জমে উঠেছে তা স্পষ্ট। এবং বিজেপি তাঁদের এক বিন্দু মাটি ছাড়তে নারাজ তাও তাঁদের প্রচার দেখেই বোঝা গেছে। ছাব্বিশের নির্বাচনে সত্যিই বঙ্গে বদল আসে কিনা তা স্পষ্ট হবে ৪ তারিখ।

আরও পড়ুন :

Khagendra Mahato join BJP: ভোটের কয়েক ঘণ্টা আগে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো !

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury