Nitin Nabin Bengal Visit
Nitin Nabin Bengal Visit

Nitin Nabin: বাংলা দখলে জোর দিচ্ছে বিজেপি, নিতিন নবীনের সফরে স্পষ্ট ভোটের প্রস্তুতির ছবি

Bengal Liberty Desk, ২৪ মার্চ, কলকাতা: ভোটের দামামা বাজতেই বাংলায় আসছেন একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সংগঠনের ভিত মজবুত করা থেকে শুরু করে বুথস্তরে যুদ্ধের প্রস্তুতি এবং সংগঠন ঢেলে সাজানো, সব কিছুই এখন নজরবন্দি করতে চাইছে বিজেপি। এই প্রেক্ষাপটে ২ দিনের বঙ্গ সফরে এসে কার্যত নির্বাচনী যুদ্ধের রণকৌশল হাতে তুলে নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। একের পর এক কেন্দ্রীয় নেতৃত্বদের রাজ্যে আগমন স্পষ্ট বার্তা দিচ্ছে, বাংলা দখলে কোনও ঝুঁকি নিতে নারাজ বিজেপি। তাই ভোটের ময়দানে নামার আগেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই (Nitin Nabin Bengal Visit)।

সংগঠন মজবুত করতে ম্যারাথন বৈঠক নিতিনের (Nitin Nabin Bengal Visit)

Nitin Nabin Bengal Visit
Nitin Nabin Bengal Visit

আজ, মঙ্গলবার কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন নিতিন। সেখানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ নেতৃত্ব তাঁকে স্বাগত জানান। বঙ্গ সফরের প্রথম দিনে, রাজারহাটে হাওড়া ও হুগলি সাংগঠনিক জোনের বৈঠক থেকে শুরু করে আইটি ও কল সেন্টার টিমের কাজ খতিয়ে দেখবেন নিতিন। বিশেষ করে বুথস্তরের প্রস্তুতি, মাইক্রো-প্ল্যানিং এবং প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন (Nitin Nabin Bengal Visit)-

Nitin Nabin West Bengal Elections: ফের ভোটমুখী বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কী কী কর্মসূচি!

দুর্গাপুর থেকে মমতার সরকারকে তীব্র আক্রমণ নিতিন নবীনের, (Nitin Nabin attacks Mamata Banerjee at Durgapur) শিল্প–নারী নিরাপত্তা–দুর্নীতিতে তুললেন একাধিক প্রশ্ন

নিতিনির দ্বিতীয় দিনের সফর (Nitin Nabin Bengal Visit)

দ্বিতীয় দিনে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করার পর সল্টলেকের রাজ্য দফতরে ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে দীর্ঘ বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর বেলা ১২টা নাগাদ মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি-এসটি মোর্চা, ওবিসি মোর্চাসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। পরবর্তীতে, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য দুপুরে নিউ টাউনের একটি হোটেলে যাবেন। বিকেলে নদিয়া সাংগঠনিক জোনের বৈঠকের বক্তব্য রাখবেন। স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের বার্তা দেবেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury