Bankura
রালো অস্ত্রের কোপে খুন আদিত্য

বিসর্জনের বচসার বলি যুবক! ধারালো অস্ত্রের কোপে খুন আদিত্য, গ্রেফতার ২

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোকপুরের বাসিন্দা আদিত্য শুক্রবার রাতে কালীপ্রতিমার বিসর্জন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন। সেই সময় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে সামান্য বচসা হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিবাদের একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে আদিত্যর উপর হামলা চালায় কয়েকজন যুবক। তাঁর শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আদিত্য। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকরা আদিত্যকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হামলার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, এই খুনের ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাঁদেরও অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয়, সে জন্য এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি, ঘটনার পিছনে পুরনো কোনও শত্রুতা বা ব্যক্তিগত বিবাদ ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।