BengalLiberty : দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং নন্দীগ্রাম থানার যৌথ অভিযানে নন্দীগ্রাম থেকে গ্রেফতার হল রাজধানীর অত্যন্ত কুখ্যাত এক দুষ্কৃতী (Nandigram)। ধৃতের নাম ওয়াসিম আকরাম ওরফে “লম্বু”। সোমবার নন্দীগ্রামের চৌরঙ্গী এলাকা থেকে তাকে পাকড়াও করা হয় (Nandigram)।

৮ বছরে মোট ১২৫টি অপরাধ (Nandigram)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ বছরে মোট ১২৫টি অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত রয়েছে এই ওয়াসিম আকরাম। এর মধ্যে ৩৫টি গুরুতর মামলায় দিল্লি পুলিশ তাকে পলাতক বলে ঘোষণা করেছিল। সম্প্রতি দিল্লির একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় তার নাম জড়িয়ে পড়ার পর থেকেই জোরালো তল্লাশি শুরু হয়। তদন্তে নেমে দিল্লি পুলিশের স্পেশাল টিম ওয়াসিমের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে সরাসরি নন্দীগ্রাম থানায় পৌঁছয়। এরপর স্থানীয় নন্দীগ্রাম থানা পুলিশের সহযোগিতায় ফাঁদ পেতে এই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওয়াসিমের আদি বাড়ি বিহারের দারভাঙায় হলেও সে দীর্ঘদিন ধরে দিল্লির জাহাঙ্গিরপুরীতে স্থায়ীভাবে বসবাস করত। সেখান থেকেই সে নানা ধরনের অপরাধমূলক কাজকর্ম পরিচালনা করত বলে অভিযোগ।

আজ গ্রেফতারের পর ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ওয়াসিমকে নিজেদের হেফাজতে নিয়ে আজই বিমানে বা অন্য কোনোপথে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। রাজধানীতে তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার বিষয়ে তাকে জেরা করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও খবর
আরও পড়ুন:
https://bengalliberty.com/2026/08/10/abhishek-banerjee-73/


