CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

Taratala news: তারাতলা উদ্ধারকার্যে নামল বন্দর কর্তৃপক্ষ

Bengal Liberty: 

তারাতলার গোডাউন ধসে পড়ার ঘটনায় উদ্ধারে এগিয়ে আসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ (Taratala news)। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও ধ্বংসস্তূপ সরানোর কাজে প্রয়োজনীয় সরঞ্জাম ও কর্মী পাঠানো হয় বন্দরের তরফ থেকে। ইতিমধ্যেই গ্যাস কাটার সেট এবং দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  যায় এবং উদ্ধারকার্য শুরু করে।

Taratala Godown Collapse
Taratala Godown Collapse

উদ্ধার অভিযানে বন্দর কর্তৃপক্ষ

বুধবার, বেলা সাড়ে বারোটা নাগাদ তারাতলার ব্রেস ব্রিজ সংলগ্ন বি/২ ট্রান্সপোর্ট ডিপো রোডে আচমকা একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন একাধিক শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ  দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং এনডিআরএফের যৌথ উদ্যোগে উদ্ধারকাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠক বাতিল করে ঘটনাস্থলে রওনা দেয়।

taratala accident
taratala accident

এসএমপিএ-র মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরানোর জন্য ক্রেন মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধারকার্যে দ্রুত এসএমপিএ-র অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া নিরাপত্তা সুনিশ্চিত করতে এস্টেট বিভাগ ও বন্দর নিরাপত্তা বিভাগের কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। রাজ্য সরকারকে সহযোগিতায় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury