International Cricket
International Cricket

International Cricket: ফ্র্যাঞ্চাইজি যুগে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির হস্তক্ষেপ!

Bengal Liberty, ২ জুন ২০২৬ :একাধিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে আন্তর্জাতিক ক্রিকেট ক্রমশ পিছিয়ে পড়ছে।(International Cricket) আগে এমন অনেক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো, যেখানে একসঙ্গে তিন থেকে চারটি দেশ অংশগ্রহণ করত। কিন্তু বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমার কারণে সেই ধরনের প্রতিযোগিতা আর তেমন দেখা যায় না। ক্রিকেটকে বিশ্বের আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে নতুন কিছু পরিকল্পনা গ্রহণে মরিয়া আইসিসি চেয়ারম্যান জয় শাহ । পাশাপাশি দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজের গুরুত্ব বাড়ানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

International Cricket
International Cricket

বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে(International Cricket)

বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একসময় মূলত দশটি দেশই ক্রিকেট খেলত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক নতুন দেশ এই খেলার সঙ্গে যুক্ত হয়েছে। যেমন আফগানিস্তান , নেপাল এবং উগান্ডা । আবার এমন দেশও রয়েছে, যারা একসময় ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে মূল স্রোত থেকে হারিয়ে গিয়েছে। উদাহরণ হিসেবে ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দেওয়া কেনিয়ার কথা বলা যায়। সেই দেশগুলিকে আবার মূল ধারায় ফিরিয়ে আনতে উদ্যোগী আইসিসি।

Advertisement
Advertisement

টি-টোয়েন্টি লিগের রমরমা(International Cricket)

অন্যদিকে, অনেক আন্তর্জাতিক ক্রিকেটার এখন জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি লিগকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যেমন হেনরিখ ক্লাসেন, সুনীল নারিন এবং জেসন রয়। আবার বিপরীত চিত্রও রয়েছে। মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের এর মতো ক্রিকেটাররা এখনও জাতীয় দলের হয়ে খেলাকেই সর্বোচ্চ গুরুত্ব দেন।

International Cricket
International Cricket

জানা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা ও গুরুত্ব আরও বাড়ানোর লক্ষ্যে আইসিসি ভবিষ্যতে কিছু নতুন নিয়ম চালু করতে পারে।

এখন দেখার বিষয়, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং আন্তর্জাতিক ক্রিকেটের হারানো গরিমা পুনরুদ্ধারে জয় শাহ কতটা সফল হন। সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আরো পড়ুন:- Australia World Cup Squad: ফুটবল বিশ্বকাপের মঞ্চে প্রস্তুত সকারুসরা!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury