প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন মধ্যবর্তী ভোটে ধরাশায়ী ট্রাম্প, ভরাডুবি রিপাবলিকানদের

এই প্রতিবেদন লেখা পর্যন্ত যে ফলাফল উঠে আসছে তাতে দেখা দেখা যাচ্ছে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট সেনেটে ডেমোক্র্যাটরা এগিয়ে ৫৩টিতে এবং রিপাবলিকানরা ৪২টিতে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে তারা। নিম্নকক্ষ ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৪টিতে এগিয়ে ডেমোক্র্যাটরা এবং ১৩৩টিতে এগিয়ে রিপাবলিকানরা। তবে কয়েকটি আসনের চূড়ান্ত ফল এখনও আসা বাকি। বলে রাখা ভালো, এতদিন পর্যন্ত সেনেটে রিপাবলিকানদের দখলে ছিল ৫৩টি এবং ডেমোক্র্যাটদের দখলে ছিল ৪৭টি আসন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের হাতে ছিল ২১৮টি আসন এবং ডেমোক্র্যাটদের ২১৪টি। বিশেষজ্ঞদের মতে, এই ফলাফলের পথে ট্রাম্পের অনেক পরিকল্পনা আইনি পথে আটকে দিতে পারবে ডেমোক্র্যাটরা।

রিপাবলিকানদের এই ভরাডুবির পর মুখ খুলেছেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের অভিনন্দন জানানোর পাশাপাশি একসঙ্গে কাজের বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন ‘ভেটো’-ক্ষমতার কথাও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার সত্যিই মনে হয় ডেমোক্র্যাটরা ভালো কাজ করেছে। আমেরিকায় এবার ভিন্ন এক হাওয়াও ছিল। তাই আমার অপরাধবোধে ভোগার কোনও কারণ নেই।” তিনি আরও বলেন, “যদি আমি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জয়ী হতাম।”
নির্বাচনের ফলাফল নিয়ে এখনই উদ্বিগ্ন নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ভোটগ্রহণ চলাকালেই বিরোধী ডেমোক্র্যাটদের উদ্দেশে আত্মবিশ্বাসী অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

Bengal Liberty