Messi Ronaldo
Messi Ronaldo

Messi Ronaldo : বিশ্বকাপেই মেসি-রোনাল্ডোকে বোমা মারার ছক কষেছিল একদল দুষ্কৃতী! নেপথ্যে কোন রহস্য?

Bengal Liberty

ফিফা(Messi Ronaldo) বিশ্বকাপ ২০২৬ শেষ হলেও তা ঘিরে চর্চা এখনও থামেনি। প্রায় প্রতিদিনই প্রতিযোগিতাকে কেন্দ্র করে নতুন নতুন তথ্য সামনে আসছে। এবার প্রকাশ্যে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। ফুটবল বিশ্বকাপ চলাকালীন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে লক্ষ্য করে বোমা হামলার ছক কষেছিল একদল দুষ্কৃতী বলে তদন্তে উঠে এসেছে।

Advertisement
Advertisement

মেসি-রোনাল্ডোকে হত্যার ছক(Messi Ronaldo)

সূত্রের খবর, আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচের আগে এক সন্দেহভাজন ব্যক্তি সমাজমাধ্যমে লিখেছিল, “চারটি বোমা দিয়ে মেসিকে উড়িয়ে দেব।” ওই পোস্ট সামনে আসতেই তদন্তে নামে এফবিআই। টাওয়ার লোকেশন ট্র্যাক করে পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। শুধু মেসিই নন, পর্তুগালের ম্যাচগুলিকেও ঘিরে একই ধরনের হুমকির খবর সামনে আসে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, কেন বারবার টার্গেট করা হচ্ছিল বিশ্বের দুই কিংবদন্তি ফুটবলার—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে?

Advertisement
Advertisement

তদন্তে চাঞ্চল্যকর তথ্য(Messi Ronaldo)

তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের বাড়ি থেকে ১২টি এআর-১৫ রাইফেল, একাধিক বোমা এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, যে যে স্টেডিয়ামে আর্জেন্টিনা বা পর্তুগালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা।

Messi Ronaldo
Messi Ronaldo

তদন্তকারীদের দাবি, হামলার মূল লক্ষ্য ছিলেন মেসি ও রোনাল্ডো। তবে এই ষড়যন্ত্রের নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের মদত ছিল কি না, তা এখনও খতিয়ে দেখছে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থাগুলি। বিশ্বকাপ শেষ হওয়ার পরও প্রতিযোগিতাকে ঘিরে একের পর এক নতুন তথ্য প্রকাশ্যে আসছে। এই ঘটনাও বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য নিরাপত্তা-ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury