Messi story
Messi story

Messi story: তদন্তের আঁচ কি অরূপ বিশ্বাসের দিকে? মেসি-ইভেন্টের ‘অন্তর্ঘাত’ খুঁজতে CMO দ্বারস্থ নিশীথ প্রামাণিক

Bengal Liberty, ১২ মে:

মঙ্গলবার নব মহাকরণে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দায়িত্বভার গ্রহণ করেই বড় ধামাকা করলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক (Messi story)। যুবভারতীতে বিশ্বজয়ী লিওনেল মেসির ইভেন্ট ঘিরে যে নজিরবিহীন অরাজকতা এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল, তার ফাইল পুনরায় খোলার নির্দেশ দিলেন তিনি। প্রয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন নিশীথ।

Messi story
Messi story

তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে কি এবার তদন্তের আঁচ? Messi story

কলকাতায় ফুটবল রাজপুত্র মেসিকে দেখার জন্য কয়েক হাজার মানুষ যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের রাত বদলে গিয়েছিল এক দুঃস্বপ্নে। টিকিট কিনেও মাঠে ঢুকতে না পারা, পুলিশের লাঠিচার্জ এবং অব্যবস্থার অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল স্টেডিয়াম।

Messi story
Messi story

তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে কি এবার তদন্তের আঁচ? 

ফাইল তলব: দায়িত্ব নেওয়ার পরেই মেসি-কাণ্ডের সমস্ত নথি তলব করেছেন মন্ত্রী। আগের সরকারের আমলে হওয়া এই ঘটনার অন্দরে কী কী ‘অন্তর্ঘাত’ ছিল, তা খতিয়ে দেখা হবে।

টিকিট সংস্থার ভূমিকা: সাধারণ মানুষকে প্রতারণা করে যে সংস্থা টিকিট বিক্রি করেছিল, তাদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হচ্ছে। কার নির্দেশে ব্ল্যাকে টিকিট বিকিয়েছিল, তার পর্দাফাঁস হবে দ্রুত।

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা: বোর্ড মিটিং শেষে এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে চূড়ান্ত আলোচনা করবেন নিশীথ।

 

দায়িত্ব নিয়ে আগের সরকারের তীব্র সমালোচনা করে নিশীথ বলেন, “তৃণমূল সরকার প্রতিটি ক্ষেত্রে অন্তর্ঘাত করে গিয়েছে। খেলার মাঠ হোক বা আইনশৃঙ্খলা সব শেষ করে দিয়েছে। চিটফান্ডে যেভাবে বাঙালিদের লুটে নেওয়া হয়েছে, এরা যা ক্ষতি করেছে তা তিনবার ক্ষমতায় এলেও পূরণ করা সম্ভব নয়।” তবে কেবল তদন্ত নয়, মেসিকাণ্ডের দুঃখ মোচনে কলকাতায় বড় কোনো আন্তর্জাতিক ম্যাচ করানোরও আশ্বাস দিয়েছেন তিনি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury