Bengal Liberty : নেপালের ভয়াবহ হড়পা বানের পর কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ (Nepal)। কিন্তু এখনও শেষ হয়নি নিখোঁজদের খোঁজ। একের পর এক দেহ উদ্ধার হচ্ছে বিপর্যস্ত এলাকাগুলি থেকে। বহু পরিবার এখনও অপেক্ষায় প্রিয়জনের ফেরার। কেউ কেউ আবার সমস্ত আশা ছেড়ে দিয়ে প্রতীকী শেষকৃত্যও করেছেন। এই পরিস্থিতিতে নেপালে নিখোঁজ ভারতীয়দের পরিবারের পাশে দাঁড়িয়ে মৃতদেহ শনাক্তকরণ এবং দেশে ফেরানোর প্রক্রিয়া স্পষ্ট করে দিল কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস। প্রকাশ করা হয়েছে মোট ন’টি ধাপ (Nepal)।

উদ্ধার ১০৫০ দেহ, এখনও নিখোঁজ প্রায় চার হাজার (Nepal)
২৬ অগস্ট ভয়াবহ হড়পা বানের পর থেকে নেপালের একাধিক জেলা কার্যত বিপর্যস্ত। মঙ্গলবার পর্যন্ত আটটি জেলা থেকে ১,০৫০ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। পাশাপাশি প্রায় চার হাজার মানুষের এখনও কোনও হদিস মেলেনি। বিপর্যয়ের পর থেকে প্রায় ১২ হাজার মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে এখনও পর্যন্ত নতুন করে কোনও ভারতীয়কে উদ্ধার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

আশা ছেড়ে ‘প্রতীকী দাহ’ পরিবারের (Nepal)
ভোটেকোশী নদীতে হড়পা বানের পর ছ’দিন কেটে গেলেও নিখোঁজদের সন্ধান এখনও চলছে। উদ্ধারকারী দলের সঙ্গে বিপর্যস্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন নিখোঁজদের পরিজনেরাও। দিনের পর দিন অপেক্ষার পর অনেক পরিবারই কার্যত আশা হারিয়ে ফেলেছে।মঙ্গলবার একাধিক নেপালি পরিবার নিখোঁজ স্বজনের সন্ধান পাওয়ার আশা ছেড়ে দিয়ে ‘প্রতীকী দাহ’ করেছে। কুশপুতুল তৈরি করে স্থানীয় রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করেছেন তাঁরা। পরিবারের সদস্যদের বিশ্বাস, এই প্রতীকী শেষকৃত্যের মাধ্যমে নিখোঁজ প্রিয়জনের আত্মার শান্তি কামনা করা সম্ভব হবে।
আরও খবর
ভারতীয়দের দেহ দেশে ফেরাতে ৯ ধাপ (Nepal)
এই পরিস্থিতিতে নিখোঁজ ভারতীয়দের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস। নেপাল সরকারের নিয়ম মেনেই মৃতদেহ শনাক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে বলে জানানো হয়েছে। দূতাবাসের নির্দেশিকা অনুযায়ী, পুরো প্রক্রিয়ায় রয়েছে ন’টি ধাপ। প্রথমে উদ্ধার হওয়া দেহ নথিভুক্ত করা হবে। এরপর দেহের ছবি তুলে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তার পরে হবে ময়নাতদন্ত এবং মৃত্যুর কারণ নির্ণয়। শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহের পাশাপাশি ডিএনএ ও অন্যান্য ফরেনসিক নমুনাও রাখা হবে।

নেপাল পুলিশের ওয়েবসাইটে উদ্ধার হওয়া দেহগুলির ছবি দেখে কোনও পরিবার যদি তাঁদের স্বজনকে শনাক্ত করতে পারেন, তা হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনও দেহ ছবি বা নথির মাধ্যমে শনাক্ত করা সম্ভব না হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভারতীয় দূতাবাসের সহযোগিতায় প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হবে। শেষ পর্যন্ত মেমো-সহ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে, যাতে তা ভারতে ফিরিয়ে এনে শেষকৃত্য সম্পন্ন করা যায়।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/01/nepal-flash-flood-5/


