RCB Wins IPL 2026
RCB Wins IPL 2026

RCB Wins IPL 2026 :গুজরাটকে বধ করে ফের আইপিএলের শিরোপা জিতে নিল আরসিবি

Bengal Liberty, ৩১মে ২০২৬ :আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ছিল সাজো সাজো রব।(RCB Wins IPL 2026 )প্রতিযোগিতার দুই সেরা দল মেগা ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল।

সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে গুজরাট টাইটান্সকে সহজভাবে হারিয়ে পরপর দু’বার আইপিএলের শিরোপা নিজেদের নামে করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

১৮তম আইপিএল, জার্সি নম্বর ১৮, ১৮তম ওভার—এই কৃতিত্বের মাধ্যমে রোহিত শর্মা ও এমএস ধোনিকে স্পর্শ করলেন আরসিবির অধিনায়ক রজত পাটিদার।

RCB Wins IPL 2026
RCB Wins IPL 2026

যে আরসিবিকে নিয়ে সমর্থকেরা ইয়ার্কি, ঠাট্টা করত, সেই আরসিবি দ্বিতীয়বারের জন্য আইপিএল জিতে সবার মুখ পরের মরসুম পর্যন্ত বন্ধ করে দিল। এক রাজকীয় জয় রাজকীয় ভাবেই জয়লাভ করল কিং কোহলির আরসিবি।

পুরো প্রতিযোগিতা জুড়ে শুধু মনে হয়েছে, কতক্ষণে আইপিএল শেষ হবে আর ফের ট্রফি ঘরে তুলবে মেন-ইন-রেড শিবির। এক কথায়, এক অসাধারণ প্রতিযোগিতা উপহার দিল সমর্থকদের কোহলিরা।

ফের ব্যর্থ গুজরাট (RCB Wins IPL 2026)

টস করার সময় দর্শকদের গর্জনেই প্রমাণ হয়ে গিয়েছিল, গুজরাটের হোম গ্রাউন্ডে খেলা হলেও পাল্লা কিন্তু আরসিবির দিকেই ভারী। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রজত।

ব্যাটিং করতে নেমে পুরোপুরি বেসামাল গুজরাটের ব্যাটিং ইউনিট। ফের ফাইনালে শুভমান গিল চূড়ান্ত ব্যর্থ। অধিনায়কের আউট হওয়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে জিটির ব্যাটিং। একমাত্র অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের অর্ধশতরানের দৌলতে কিছুটা লড়াইয়ের জায়গায় ছিল গুজরাট। কিন্তু তা বেশিক্ষণের জন্য নয়। ১৫৫-৮ পর্যন্ত গিয়ে থেমে যায় গিলরা।

RCB Wins IPL 2026
RCB Wins IPL 2026

তরুণ রাসিক দার সালাম মেগা ফাইনালে দুর্দান্ত বোলিং করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এ ছাড়াও ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড ও ক্রুনাল পান্ডিয়া যোগ্য সঙ্গ দিয়েছেন।

কিং কোহলি একাই একশো (RCB Wins IPL 2026)

১৫৬ রানের সহজ লক্ষ্য সহজভাবেই তাড়া করেছে আরসিবি। প্রথমেই ভেঙ্কটেশ আইয়ারের ১৮ বলে ৩২ রানের ইনিংস খেলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। তারপর কাজটুকু শেষ করেন বিরাট রান মেশিন কোহলি, ৪২ বলে ৭৫ রানের ম্যাচ জেতানো নক খেলে। ম্যাচের সেরাও নির্বাচিত হলেন সকলের প্রিয় কিং কোহলি।

Advertisement
Advertisement

একবারের জন্যও মনে হয়নি যে এটি ফাইনালের ম্যাচ। মনে হয়েছে সাধারণ কোনো ম্যাচে বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ের নমুনা দেখল দর্শকবৃন্দ। শেষ পর্যন্ত ছয় মেরেই দ্বিতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাটের বোলারদের মধ্যে শুধুমাত্র রাশিদ খান দুটি উইকেট নিয়েছেন, এ ছাড়া আজ সবাই ব্যর্থ।

আরো পড়ুন:- Aroop Biswas: মেসি-কাণ্ডে হাঁড়িকাঠে মমতা-ঘনিষ্ঠ অরূপ! ‘সত্যের জয়’ পোস্ট শতদ্রু দত্তের

পরপর আইপিএলের শিরোপা জিতে কিংবদন্তি খেলোয়াড়দের ছুঁলেন রজত পাটিদার। এরপর কি দলবদলের মেলায় তিনিও কি দল পরিবর্তন করবেন? নাকি ফের আরসিবির জার্সিতে দেখা যাবে রজতকে? এর উত্তর মিলবে অনেক পরে। ততদিনের জন্য আরসিবির জয়ের আনন্দে সবাই থাকবে খুশিতে মাতোয়ারা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury