Chief Justice Sujay Pal
Chief Justice Sujay Pal

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির আসনে সুজয় পাল(Chief Justice Sujay Pal), শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল

Bengal Liberty Desk, ১৬ জানুয়ারি,কলকাতা: কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করলেন বিচারপতি সুজয় পাল(Chief Justice Sujay Pal)। আজ, শুক্রবার সকালে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শপথ বাক্য পাঠ করানোর দায়িত্বে ছিলেন স্বয়ং রাজ্যপাল। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের অন্যান্য বিচারপতি (Chief Justice Sujay Pal) সহ বিশিষ্ট আইনজীবীরা। শপথগ্রহণ পর্ব চলাকালীন আদালত চত্বরে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।

Chief Justice Sujay Pal
Chief Justice Sujay Pal

উল্লেখ্য, বিচারপতি সুজয় পাল(Chief Justice Sujay Pal) দীর্ঘদিন ধরে বিচার বিভাগের সঙ্গে যুক্ত। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় তাঁর রায় আইন মহলে বিশেষভাবে সমাদৃত। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে কলকাতা হাইকোর্টের প্রশাসনিক ও বিচারিক ক্ষেত্রে নতুন অধ্যায় সূচিত হল বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury