Bengal Liberty:
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে এবার আনুষ্ঠানিক শুনানির নোটিস জারি করল পুরসভা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়কে এই নোটিস পাঠানো হয়েছে। তাঁর তরফে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাব, আপত্তি, মতামত ও দাবি জানানো হয়েছিল(Ward Delimitation)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুনানির দিন নির্ধারণ করা হয়েছে বলে নোটিসে উল্লেখ রয়েছে।

দেখান পুরনো আইনে সংশোধনের উদ্যোগ(Ward Delimitation)
কলকাতা পুরসভার জারি করা নোটিস অনুযায়ী, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ১৯৮০-এর Schedule II সংশোধনের প্রস্তাবকে কেন্দ্র করেই এই শুনানি। গত ২২ আগস্ট নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের তরফে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট পক্ষের আপত্তি ও মতামত শোনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও খবর
নোটিসে জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩টা ৪০ মিনিটে কলকাতা পুরসভার ৫, এসএন ব্যানার্জি রোডের CMO বিল্ডিংয়ের কনফারেন্স হল-২-এ শুনানি হবে। আশুতোষ চট্টোপাধ্যায়কে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কারা কারা উপস্থিত থাকবেন(Ward Delimitation)
শুনানিতে কলকাতা পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের পাশাপাশি নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতরের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। নোটিসের কপি দেওয়া হয়েছে কলকাতা পুরসভার আইন আধিকারিক, চিফ ভ্যালুয়ার অ্যান্ড সার্ভেয়ার, প্রশাসক তথা মিউনিসিপ্যাল কমিশনারের দফতর-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের।
Ward Delimitation
ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে যে আলোচনা শুরু হয়েছে, এই শুনানিকে তারই গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বরের শুনানিতে কী কী আপত্তি ও প্রস্তাব উঠে আসে এবং তার ভিত্তিতে পুরসভার পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর।

আরও পড়ুনঃ দেউচা-পাচামির কংক্রিট রোডম্যাপ! প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী! কবে?


