Digital Certificate
Digital Certificate

ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্প পরিদর্শন করলেন কেন্দ্রের আধিকারিকরা

Bengal Liberty : ভারত সরকারের পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তরের অধিকর্তা রাকেশ কুমার এবং আন্ডার সেক্রেটারি রবীন্দ্র কুমার যাদব, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মনোনীত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ ক্যাম্প পরিদর্শন করেন। এর মধ্যে ছিল শ্রীরামপুর ট্রেজারি-১, চন্দননগর ট্রেজারি, হুগলি-১ ট্রেজারি, কল্যাণী ট্রেজারি এবং ব্যারাকপুর-২ ট্রেজারি।

উল্লেখ্য, ভারত সরকারের পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর ২০২৬ সালের ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারা ভারতের ২০০০টি শহর ও জেলায় পঞ্চম দেশব্যাপী ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ অভিযানের আয়োজন করতে চলেছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বৃহত্তম ডিএলসি অভিযান। এই পরিদর্শনটি ছিল উক্ত অভিযানের পূর্বপ্রস্তুতির একটি অংশ। পরিদর্শনের সময় দেখা যায় যে, সংশ্লিষ্ট স্থানগুলো আসন্ন ডিএলসি অভিযানের জন্য সুপ্রস্তুত রয়েছে। সেখানে পর্যাপ্ত জায়গা, বসার ব্যবস্থা, পানীয় জলের সুবিধা এবং প্রচার ও প্রসারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো—যেমন ডিএলসি অভিযানের ব্যানার ও পতাকা ছিল।

বিভিন্ন ট্রেজারিতে পেনশনভোগী সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয় এবং এই অভিযানকে সফল করে তোলার জন্য তাঁদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়। চন্দননগর ও কল্যাণী ট্রেজারিতে একটি বিশেষ অডিও-ভিডিও প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। এতে ছিল ডিএলসি অভিযান-৫-এর জন্য বিশেষভাবে তৈরি একটি গান, বিভিন্ন আলোকচিত্র এবং কীভাবে ডিএলসি জমা দিতে হয়, তার ধাপভিত্তিক প্রদর্শন।

রাজ্য সরকারের পূর্ববর্তী অনুরোধের পাশাপাশি, ইউআইডিএআই, কলকাতা-র পক্ষ থেকেও পশ্চিমবঙ্গের চিফ পোস্টমাস্টার জেনারেল, এসএলবিসি এবং সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড-এর কাছে অনুরোধ জানানো হয়েছে, যেন তাঁরা আধার-সংক্রান্ত বিষয়গুলোর সমাধান করেন এবং ডিএলসি ক্যাম্প সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।