Gadkari Deepfake Suit
Gadkari Deepfake Suit

Gadkari Deepfake Suit: ইথানল নীতি নিয়ে ভুয়ো ভিডিও! মেটা-এক্স এর বিরুদ্ধে মামলার অনুমতি হাইকোর্টের

Bengal Liberty: ইথানল-মিশ্রিত পেট্রল (E20) নীতি নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে এবার বড় আইনি পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তাঁর নামে তৈরি হওয়া আপত্তিকর এবং ভুয়া ভিডিও ও কনটেন্টের বিরুদ্ধে মেটা, এক্স এবং গুগলের মতো সংস্থার বিরুদ্ধে দেওয়ানি মামলা করার অনুমতি দিয়েছে বোম্বে হাইকোর্ট।

কী বলা হয়েছে মামলায়? (Gadkari Deepfake Suit)

গড়করির দাবি, ইথানল-ব্লেডেড পেট্রল (EBP) বা E20 নীতির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এই দপ্তরটি সম্পূর্ণভাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে পরিচালিত হয়।

Advertisement
Advertisement

ভুয়া অপপ্রচার (Gadkari Deepfake Suit)

মামলায় অভিযোগ করা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভুয়া ও ডিপফেক ভিডিও ছড়িয়ে মিথ্যা প্রচার চালাচ্ছেন যে, এই নীতির মাধ্যমে মন্ত্রী ও তাঁর পরিবার ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

Advertisement
Advertisement

আদালতের অনুমতি (Gadkari Deepfake Suit)

মানহানি রোধ করতে এবং সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের সমস্ত আপত্তিকর ও ভুয়া কনটেন্ট মুছে ফেলার নির্দেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন নীতিন গড়করি। সোমবার বিচারপতি অভয় আহুজা তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

আরও পড়ুনঃ লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের হট্টগোলে মুলতুবি সংসদ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury