আর মিলবে না ‘আরএসি’ টিকিট? বড় সিদ্ধান্তের পথে রেল!
আর মিলবে না ‘আরএসি’ টিকিট? বড় সিদ্ধান্তের পথে রেল!

আর মিলবে না ‘আরএসি’ টিকিট? বড় সিদ্ধান্তের পথে রেল!

Bengal Liberty : ট্রেনে ওঠার আগে ‘সিট কনফার্ম’ হল না! এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো পড়েছেন। অর্থাৎ টিকিট ঝুলে রইল সেই পরিচিত ‘আরএসি’-এ! তারপর তো দূরপাল্লার যাত্রায় কপালে দুঃখ আছে ধরে নিতে হয়। সিট পাচ্ছেন মতে আধাখানা, অথচ পকেট থেকে খসাতে হচ্ছে একটা টিকিটের পুরো ভাড়াই। বছরের পর বছর ধরে যাত্রীদের এই আর্তনাদ ও বচসা দেখে এবার কি তবে ঘুম ভাঙছে রেলের? কারণ, জোর জল্পনা শুরু হয়েছে ভারতীয় রেল থেকে কি পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে এই ঐতিহাসিক ‘আরএসি’ প্রথা?

রেল সূত্রের খবর, অতি-পুরনো এই আরএসি নিয়মটি বর্তমানে আর সেভাবে প্রাসঙ্গিক নয় বলেই মনে করছেন সিংহভাগ যাত্রী। অন্যদিকে আধিকারিকরাও জানাচ্ছেন যে, আধা সিট দিয়ে পুরো টাকা আদায় করাটা ন্যায্য নিয়ম নয়। তবে পুরো আরএসি সিস্টেমটিকে একেবারে তুলে দেওয়া হবে, নাকি যাত্রীদের পকেট কিছুটা বাঁচাতে তাঁদের আংশিক টাকা ফেরত দেওয়া হবে, তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিলমোহর পড়েনি। বিষয়টি নিয়ে রেল মন্ত্রকের অন্দরে আলাপ-আলোচনা চলছে। খুব শীঘ্রই এই নিয়ে বড় কোনো সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। এমনটাই সূত্রের খবর।


এই বিষয়ে জেনে রাখা ভালো, যুগের সঙ্গে তাল মিলিয়ে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে আধুনিক বেশ কিছু ট্রেন থেকে এই প্রথা তুলে দিতে শুরু করেছে। সদ্য চালু হওয়া হাই-স্পিড ‘বন্দে ভারত স্লিপার’ বা আধুনিক ‘অমৃত ভারত এক্সপ্রেস’-এর স্লিপার ক্লাসে এই আরএসি রাখা হয়নি! সেখানে টিকিট কাটলে শুধুমাত্র কনফার্মড বার্থই মিলবে, কোনো ভাগাভাগির ঝামেলা নেই। তবে এই আরএসি নিয়ে অস্বস্তিকর জার্নি থেকে যাত্রীদের মুক্তি দিতে রেল প্রশাসন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার অপেক্ষা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।