Uttar Pradesh
মির্জাপুরে রেললাইনে ধস

মির্জাপুরে রেললাইনে ধস, বিপর্যস্ত ট্রেন চলাচল!

সূত্রের খবর, মির্জাপুর-ঝিংগুরা সেকশনে রেললাইনের নির্মাণকাজ চলছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ আচমকাই সেখানে মাটি ধসে যায়। এর জেরেই ব্যাহত হয় রেল পরিষেবা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। পরিস্থিতি খতিয়ে দেখে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ডাউন লাইনে ট্রেন চলাচল অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ শুরু করেছে রেল। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন রেল কর্তৃপক্ষ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মেরামতির কাজ সম্পূর্ণ হয়নি।

রেল সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ এবং ১২৯৪৭ নম্বর ট্রেনকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, বারাণসী জংশন এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে গন্তব্যে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ২৬৫০৫ ও ১২১৬৭ নম্বর ট্রেনের রুট পরিবর্তন করে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ এবং বারাণসী হয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে। কিছু ট্রেন বাতিলও করা হয়েছে বলে খবর।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।