Indigo Flight: মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা! জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

Bengal Liberty

মাঝআকাশে আচমকাই ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা (Indigo Flight)।  বাধ্যপ্রাপ্ত হওয়ায় গোয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর একটি বিমান। ঘটনায় বিমানযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও সকলেই নিরাপদে রয়েছেন।

IndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানের | IndiGo Flight takes emergency landing

ইঞ্জিন বিভ্রাটে জরুরি অবতরণ

মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ গোয়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগোর 6E 2102 উড়ানটি। নির্ধারিত সময়ের কয়েক মিনিট পর বিমানটি পাড়ি দিলেও, আকাশে কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে পাইলট নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানটিকে ফের গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করায়। অল্প সময়ের জন্য বিমানবন্দরে ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়। এরপর নিরাপদেই বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। কোন যাত্রীর ক্ষতি হয়নি।

Advertisement
Advertisement

ঘটনা নিয়ে ইন্ডিগোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে একটি প্রযুক্তিগত সমস্যা শনাক্ত হয়। বিষয়টি বুঝতে পেরে পাইলটরা সমস্ত নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে বিমানটিকে ঘুরিয়ে আনেন এবং মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।

উল্লেখ্য, একদিন আগেও দিল্লিগামী আরও একটি বিমানে জরুরি অবতরণ ঘটেছিল। গত সোমবার দাম্মাম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে মাঝআকাশে বোমাতঙ্কের খবর ছড়ায়। তৎকালীন পরিস্থিতিতে বিমানটিকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। পরপর দু’দিন দিল্লিগামী বিমানে জরুরি অবতরণের ঘটনায় বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury