Bengal Liberty
লোকসভার বাদল অধিবেশনের বাকি(Kalyan Banerjee)সময়ের জন্য সাসপেন্ড করা হলো তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এনসিপি (NCP)-র মহিলা সাংসদদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য এবং অন্যান্য সাংসদদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

NCP-র মহিলা সাংসদকে অশালীন মন্তব্যের জের(Kalyan Banerjee)
বুধবার ছিল সংসদের বাদল অধিবেশনের তৃতীয় দিন। এদিন সংসদে তীব্র উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এনসিপি দলের মহিলা সাংসদদের উদ্দেশ্যে তিনি আপত্তিকর মন্তব্য করেন এবং তাঁদের ‘চোর’ বলে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংসদে তীব্র প্রতিবাদের পর, স্পিকার ওম বিড়লার নির্দেশে সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তাঁর সাসপেনশনের প্রস্তাব আনেন। পরবর্তীতে ধ্বনিভোটে সেই প্রস্তাব গৃহীত হয়।


উল্লেখ্য, এই সাসপেনশনের ফলে চলতি বাদল অধিবেশনের বাকি সময়ে লোকসভার কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তাঁকে অবিলম্বে লোকসভা কক্ষ ও সংসদ চত্বর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ভেতরে-বাইরে প্রবল চাপে পড়েছেন, তা বলাই বাহুল্য। অন্যদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে সংসদীয় রাজনীতিতে চাপানউতোড় আরও তীব্র হয়ে উঠেছে এবং শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে নতুন বাকযুদ্ধ।


