কুলগামে সিআরপিএফ চৌকিতে হামলার ঘটনায় অভিযুক্ত মহম্মদ লতিফ ভাটের খোঁজে চলছে তল্লাশি
কুলগামে সিআরপিএফ চৌকিতে হামলার ঘটনায় অভিযুক্ত মহম্মদ লতিফ ভাটের খোঁজে চলছে তল্লাশি

কুলগামে সিআরপিএফ চৌকিতে হামলার ঘটনায় অভিযুক্ত মহম্মদ লতিফ ভাটের খোঁজে চলছে তল্লাশি

Bengal Liberty : জম্মু-কাশ্মীরের কুলগামে সিআরপিএফ চৌকিতে হামলায় নাম উঠে আসছে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি মহম্মদ লতিফ ভাটের। সে কুলগাম জেলার খেব্রান চাডর (নয়ি বস্তি) এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরে লস্কর ই তইবা-র সদস্য। জানা গিয়েছে, সে কলেজে মাঝপথে পড়াশুনো ছেড়ে দিয়ে কাঠের মিস্ত্রি হিসেবে কাজ করা শুরু করেন। ২০২৫ সালের ১৯ নভেম্বর আচমকাই বেপাত্তা হয়ে যান মহম্মদ লতিফ ভাট। কয়েক দিন বাদে জানা যায়, লস্কর জঙ্গি দলের ছায়া সংগঠন দ্য রেজিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এ যোগ দিয়েছেন।


সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের জঙ্গি কার্যকলাপ পুরোটাই দেখেন মহম্মদ লতিফ ভাট। বেশ কয়েকটি স্লিপার সেলও তৈরি করেছেন তিনি। এই দুই জেলায় নিরাপত্তাবাহিনীর উপর হামলা এবং কাশ্মীরি নয় এমন ব্যক্তিদের হত্যা করার বহু অভিযোগ আছে লতিফের বিরুদ্ধে। কয়েক দিন আগেই চার ‘ওয়ান্টেড’ লসকর জঙ্গির ছবি এবং নাম ছাপিয়ে শ্রীনগরের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছিল পুলিশ। তাঁদের মধ্যে লতিফও ছিলেন। বাকি তিন জন হলেন বিলাল আহমেদ মীর, মহম্মদ উমর মীর এবং আবিদ কয়ুম লোন। দুটি খুনের ঘটনায় লতিফের নাম উঠে আসে। তারপর থেকেই খোঁজ চলছে মহম্মদ লতিফ ভাটের। লতিফের সন্ধান দিতে পারলে ১৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে কুলগাম পুলিশের তরফ থেকে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।