Bengal Liberty : দীপাবলির দিন ছত্তিশগড়ের বাস্তারে গিয়ে নকশালবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তাঁর বার্তা, এই প্রথম দেশ দীপাবলি পালন করছে, যখন দেশ থেকে নকশালবাদীদের মুক্ত করা হয়েছে। আর এটা সম্ভব হয়েছে সিআরপিএফ জওয়ানদের মানসিক দৃঢ়তার জন্যই।
এদিন ছত্তিসগড়ের সভামঞ্চ থেকে যেভাবে বিগত দিনগুলিতে মানুষ নকশালবাদীদের হাতে নির্যাতনের শিকার হয়েছে, সেই কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অতীতে প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘বিগত কয়েক দশক ধ ধরে নকশালবাদীদের আক্রমণ চলে আসছে। ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত যত নকশালবাদীর মৃত্যু হয়েছে তার থেকে বেশি মৃত্যু হয়েছে সাধারণ মানুষ ও জওয়ানদের। তখন যে সরকার কেন্দ্রে ক্ষমতায় ছিল, তারা যেন পুরো ব্যবস্থায় একপ্রকার আত্মসমর্পণ করেছিল। তারপর পরিস্থিতি পাল্টাতে থাকে ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার পরিবর্তনের পর। গত বছর একজন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়নি নকশালবাদীদের হাতে। এটা বিগত ৪৭ বছরে হয়নি।’
প্রধানমন্ত্রী এদিন জানান, দেশ থেকে মাওবাদীদের মুক্ত করা মোটেও সহজ কাজ ছিল না। মাওবাদীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। উন্নয়নে বাধা দিয়েছে। বিগতদিনে এক বছরে নকশালবাদীরা ২ হাজার জনকে মেরেছে। ২০১০ সালে দান্তেওয়ারায় ৪৪ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ওই বছরই ৭৬ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েচজেন। তাই সাধারণ মানুষ যদি না চাইত, তাহলে এই নকশাল মুক্ত করা সম্ভব ছিল না। এই মাটিতে প্রচুর জওয়ান শহিদ হয়েছেম। তবে আজ দেশ নকশাল্মুক্ত হতে পেরেছে। যেভাবে নিরাপত্তারক্ষীরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছে তারও তারিফ করেন প্রধানমন্ত্রী।


