Bengal Liberty : ভোটার তালিকায় নাম নেই, এমন যোগ্য নাগরিকদের তালিকাভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা উত্তর জেলা নির্বাচন দফতর। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ভোটার তালিকার ধারাবাহিক সংশোধন প্রক্রিয়ার অধীনে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। প্রথম বার ভোট দিতে চলেছেন, এমন তরুণ-তরুণী এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য নাগরিকদের নাম নথিভুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যোগ্য ব্যক্তিরা নির্ধারিত নিয়ম ও পদ্ধতি মেনে যে কোনও সময় ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। কলকাতা উত্তর জেলায় বিশেষ শিবিরের আয়োজন করবেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। বুথ স্তরের আধিকারিকদের সহযোগিতায় রাত্রিবাস কেন্দ্র, শ্রমিক কলোনি এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছনোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রচার কর্মসূচির মাধ্যমে সচেতনতা বাড়ানো হবে।

ভোটার তালিকায় নাম তোলার বিশেষ উদ্যোগ কলকাতা উত্তরে
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

