স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের বড় ঘোষণা! চিকিৎসক সঙ্কট মেটাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের বড় ঘোষণা! চিকিৎসক সঙ্কট মেটাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের বড় ঘোষণা! চিকিৎসক সঙ্কট মেটাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী

Bengal Liberty : চলতি অর্থবর্ষে রাজ্যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্য সামনে রেখে বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ চিহ্নিত করে নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই পুলিশ বিভাগে ১১ হাজার নিয়োগের প্রক্রিয়া এগিয়েছে। পঞ্চায়েত-সহ অন্যান্য দফতরেও নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি সামাল দিতে আপাতত চুক্তিভিত্তিক প্রায় ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার থেকেই এই চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থায়ী নিয়োগের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র মাধ্যমে পরীক্ষা থেকে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত দীর্ঘ সময় লাগে। পুরো প্রক্রিয়ায় প্রায় দেড় থেকে দুই বছর পর্যন্ত সময় গড়াতে পারে। ফলে এই সময়টুকু সরকারি হাসপাতালগুলিকে চিকিৎসকহীন অবস্থায় ফেলে রাখা সম্ভব নয়। সেই কারণেই আপৎকালীন ঘাটতি মেটাতে চুক্তির ভিত্তিতে নিয়োগের পথে হাঁটছে স্বাস্থ্য দফতর।

নিয়োগ হবে আঞ্চলিক ভিত্তিতে। কলকাতার চিকিৎসকদের উত্তরবঙ্গে গিয়ে কাজ করতে হবে না। উত্তরবঙ্গের চিকিৎসকেরা সেখানকার হাসপাতালেই কাজের সুযোগ পাবেন। একইভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের চিকিৎসকদেরও নিজেদের এলাকার হাসপাতালেই নিয়োগ করা হবে। যেহেতু চুক্তিতে কাজ করার কথা বলা হয়েছে সেহেতু চিকিৎসকদের বেসরকারি হাসপাতালের চাকরি ছাড়তে হবে না। তাঁরা সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই কাজ করতে পারবেন। তবে আবেদনকারীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক বলেই দাবি স্বাস্থ্য ভবনের।

স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের বড় ঘোষণা! চিকিৎসক সঙ্কট মেটাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের বড় ঘোষণা! চিকিৎসক সঙ্কট মেটাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী

জেলা থেকে শহর একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি রয়েছে। প্রায়শই দেখা যায় পর্যাপ্ত চিকিৎসক এবং নার্সের অভাবে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা। সেই কারণেই সঙ্কট মেটাতে এই উদ্যোগ বলেই দাবি স্বাস্থ্য দফতরের। প্রয়োজন চিহ্নিত হলেই সংশ্লিষ্ট হাসপাতাল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করবে। বেতন ও কাজের দায়িত্বও চূড়ান্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

তবে এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছে সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স। সংগঠনের সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, চুক্তিভিত্তিক নিয়োগ স্থায়ী শূন্যপদ পূরণের বিকল্প হতে পারে না। তাঁদের দাবি, দীর্ঘদিনের শূন্যপদ মেটাতে স্থায়ী নিয়োগই প্রয়োজন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।