দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল কংগ্রেস
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল কংগ্রেস

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল কংগ্রেস

Bengal Liberty : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামল প্রদেশ কংগ্রেস। রবিবার মানিকতলা বাজার ও লেক মার্কেটের সামনে তাঁরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে উত্তর কলকাতার মানিকতলা বাজারে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তারক পাল, পূর্ণ ঘোষ, সুমন রায়চৌধুরী, সুদীপ্তা রায়চৌধুরীরা।

দক্ষিণ কলকাতার লেক মার্কেটে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার, কংগ্রেস সভানেত্রী মিতা চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ প্রদেশ ও জেলা কংগ্রেস সভানেত্রী ও অন্যান্যরা। তাদের দাবি, অবিলম্বে জিনিসপত্রের দাম কমাতে হবে। কংগ্রেস নেতাদের অভিযোগ, এমনিতেই জিনিসপত্রের দাম বেশি ছিল। তারপরে ‘আকভান’-এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর জেরে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। বৃষ্টির আগে ও পরে দাম নিয়ন্ত্রণে ব্যর্থ বিজেপি সরকার। অবিলম্বে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না এলে সারা রাজ্যজুড়ে কংগ্রেসের তরফ থেকে আগামীদিনে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।