Bengal Liberty : ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন কাজ ও নাম তোলার সুবিধার জন্য জেলাগুলির সমস্ত নির্দিষ্ট ভোটকেন্দ্রে বিশেষ ক্যাম্পের দিন ধার্য করা হল। আগামী ২৮ ও ২৯ নভেম্বর এবং ৫, ৬, ১২, ১৩, ১৯ ও ২০ ডিসেম্বর, ২০২৬ ( শনিবার ও রবিবার) এই বিশেষ ক্যাম্পগুলি অনুষ্ঠিত হবে। এই দিনগুলিতে বুথ লেভেল আধিকারিকরা স্ব স্ব পোলিং স্টেশনে উপস্থিত থাকবেন। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলির বিএলএ –দেরও সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। যে সমস্ত যোগ্য নাগরিক এখনও ভোটার তালিকায় নাম তুলতে পারেননি, বিশেষ করে তরুণ ও নতুন ভোটার (যাঁরা ১ জানুয়ারি, ২০১৭ তারিখ অনুযায়ী ১৮ বছর বয়স পূর্ণ করছেন), তাঁরা নতুন নাম নথিভুক্তকরণ, নাম সংশোধন বা অন্যান্য প্রয়োজনীয় আপডেট করার জন্য আবেদন করতে পারবেন। ঠিকানা সংক্রান্ত মোট ১৫টি ক্ষেত্র বা ফিল্ড থাকবে, যার মধ্যে বাড়ির নম্বর, ওয়ার্ড নম্বর, সড়ক/লেন, এলাকা, পিন কোড প্রভৃতি বাধ্যতামূলক করা হয়েছে।
পরিবার বা একই ফ্ল্যাটে বসবাসকারী সদস্যরা যাতে একই ভোটকেন্দ্র ও একই অংশে অন্তর্ভুক্ত থাকেন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়া ভোটারদের ছবি সঠিক রাখা, ভুল ছবি পরিবর্তন করা, এবং মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ এবং ফর্ম-৮-এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। সমন্বিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ নভেম্বর। ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত যে কোনও দাবি অথবা অভিযোগ জানানো যাবে। ২০২৭ সালের ৮ জানুয়ারির মধ্যে দাবি ও আপত্তি নিষ্পত্তির সমস্ত কাজ শেষ হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৭ সালের ১৬ জানুয়ারি।


