Abhishek Sharma
Abhishek Sharma

অভিষেক ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, ৩-০ ব্যবধানে সিরিজ পকেটে ভারতের!

Bengal Liberty : চলতি ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে কার্যত ঝড় তুললেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। তাঁর বিধ্বংসী শতরানের দাপটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিল টিম ইন্ডিয়া। একের পর এক বড় শট, আক্রমণাত্মক ব্যাটিং এবং প্রতিপক্ষের বোলারদের উপর নিরন্তর চাপ সৃষ্টি করে ভারতকে জয়ের পথে এগিয়ে দেন অভিষেক। এই জয়ের সঙ্গে সঙ্গেই সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিজেদের নামে করে নিল ভারত।

অভিষেকের ব্যাটে রানের ঝড়

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে। দলের হয়ে ড্যারিল মিচেল অপরাজিত ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। ফিন অ্যালেনও ৪০ রান করে দলের রানকে বড় জায়গায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ফলে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ব্যাটারদের। অভিষেক শর্মা মাত্র ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল একাধিক চার ও ছক্কার ঝলক। অন্যদিকে, বৈভব সূর্যবংশীও মাত্র ১৯ বলে ৪৫ রান করে নিউজিল্যান্ডের বোলারদের উপর চাপ বাড়িয়ে দেন।

শেষ পর্যন্ত মাত্র ১৩.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলে নেয় ভারত। ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রতিপক্ষকে কার্যত হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। বিশেষ করে অভিষেক শর্মার এমন বিধ্বংসী ব্যাটিং ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি করেছে। ব্যাট হাতে তাঁর এই পারফরম্যান্স প্রমাণ করল, আক্রমণাত্মক ক্রিকেটের মাধ্যমে যে কোনও লক্ষ্যই সহজ করে তোলা সম্ভব। ২০২৮ এর টি২০ বিশ্বকাপের জন্যই পুরোপুরি তৈরি ভারতীয় দল তা এই ম্যাচ আরও একবার প্রমাণ করে দিল। এবার দেখার চতুর্থ টি২০ তে কী ৪-০ নাকি অবশেষে ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ড সেইদিকেই থাকবে ক্রিকেটপ্রেমীদের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।