কিউইদের বিরুদ্ধে লজ্জাজনক হার! একশো রানের নিচেই অল-আউট টিম ইন্ডিয়া
কিউইদের বিরুদ্ধে লজ্জাজনক হার! একশো রানের নিচেই অল-আউট টিম ইন্ডিয়া

কিউইদের বিরুদ্ধে লজ্জাজনক হার! একশো রানের আগেই অল-আউট টিম ইন্ডিয়া

Bengal Liberty : নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে লজ্জাজনক পরাজয়ের মুখে পড়ল ভারতীয় ক্রিকেট দল। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে একশো রানের গণ্ডি পার করার আগেই অল-আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। অন্যদিকে, ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করে ভারতকে ২৪৪ রানের বিশাল ব্যবধানে পরাজিত করল কিউইরা।

ম্যাচে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রান তোলে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে দুরন্ত শতরান করেন উইল ইয়ং। মাত্র ১০৮ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফিন অ্যালেন (৪১) ও টিম সেইফার্ট (৫৮)। ভারতের হয়ে অক্ষর প্যাটেল দুটি উইকেট সংগ্রহ করেন।

জবাবে ৩৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। একের পর এক উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৭ রান করেন ইশান কিষাণ।

অন্যদিকে, বল হাতে আগুন ঝরান নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। মাত্র ২৭ রান দিয়ে একাই ছয়টি উইকেট তুলে নেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন ম্যাথিউ ফিশার, যিনি তিনটি উইকেট সংগ্রহ করেন। শেষ পর্যন্ত মাত্র ২৬.৪ ওভারে ৮৯ রানে অল-আউট হয়ে যায় ভারত। ফলে ২৪৪ রানের বিশাল ব্যবধানে চতুর্থ একদিনের ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারতের এমন বিপর্যয় নিঃসন্দেহে সমর্থকদের কাছে বড় ধাক্কা।

সেই সঙ্গে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন টসে জিতে কেনই বা বোলিংয়ের সিদ্ধান্ত নেন আইয়ার? যদি ভারত প্রথমে ব্যাটিং করত তাহলেও কী লজ্জাজনক পরাজয় হত? তাই নিয়েই উঠছে প্রশ্ন পঞ্চম একদিনের ম্যাচে আগে ভারতীয় দল যে প্রবল চাপে আছে তা বলাই বাহুল্য। ৩-১ সিরিজ জয় নাকি ২-২ ড্র কী হবে ওয়ান ডে সিরিজের ভবিষ্যত? টেস্ট সিরিজের আগে বড় বিপর্যয়ের মুখে গম্ভীর বাহিনী।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।