জার্মানির সামনে সার্বিয়া, জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য জুর্গেন ক্লপের দলের!
জার্মানির সামনে সার্বিয়া, জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য জুর্গেন ক্লপের দলের!

জার্মানির সামনে সার্বিয়া, জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য জুর্গেন ক্লপের দলের!

Bengal Liberty : আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে ফের এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে জার্মানি ও সার্বিয়া। একদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, অন্যদিকে শক্তিশালী সার্বিয়া। দুই দলের কাছেই এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ। মাঠে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে জয় ছিনিয়ে নেওয়াই থাকবে উভয় শিবিরের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, ২০২৬-২৭ উয়েফা নেশনস লিগের গ্রুপ এ২-তে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। অন্যদিকে, চারটি ম্যাচেই পরাজিত হয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে রয়েছে সার্বিয়া। ফলে এই ম্যাচে জয় পেলে পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারবে জার্মানি। অন্যদিকে, ঘরের মাঠে জিতে সম্মান পুনরুদ্ধার করতে চাইবে সার্বিয়া।

জার্মানির আক্রমণভাগের অন্যতম ভরসা ফ্লোরিয়ান উইর্টজ। পাশাপাশি কাই হাভার্টজ ও জশুয়া কিমিখের দিকেও নজর থাকবে ফুটবলপ্রেমীদের। কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে নিজেদের আক্রমণাত্মক ফুটবলকে আরও ধারালো করে তুলতে চাইবে জার্মানি।
অন্যদিকে সার্বিয়ার হয়ে লাজার সামারদজিচ, আন্দ্রিয়া জিভকোভিচ এবং লুকা ইয়োভিচের মতো ফুটবলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। যদিও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি কিছুটা চিন্তায় রাখবে সার্বিয়া শিবিরকে।

দুই দলের সাম্প্রতিক সাক্ষাতে এগিয়ে রয়েছে জার্মানি। গত অক্টোবরেই সার্বিয়াকে ২-০ গোলে পরাজিত করেছিল জার্মানরা। সেই ম্যাচে গোল করেছিলেন টম বিসফ এবং ফ্লোরিয়ান উইর্টজ। এবারও জয়ের অন্যতম দাবিদার জার্মানি। তবে বেলগ্রেডের মাঠে সার্বিয়াকে হারানো যে খুব একটা সহজ হবে না, তা বলাই বাহুল্য।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।