চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের দাপুটে জয়! ২-০ গোলে জিতে নেশন্স লিগে অপরাজিত লা রোজা
চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের দাপুটে জয়! ২-০ গোলে জিতে নেশন্স লিগে অপরাজিত লা রোজা

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের দাপুটে জয়! ২-০ গোলে জিতে নেশন্স লিগে অপরাজিত লা রোজা

Bengal Liberty : উয়েফা নেশনস লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল স্পেন। বৃহস্পতিবার রাতে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-০ গোলে জয় তুলে নিল লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের হাতে রেখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে স্পেন। অন্যদিকে ঘরের মাঠে স্পেনের আক্রমণের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে চেক প্রজাতন্ত্র। ম্যাচের প্রথমার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। অবশেষে ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। চেক প্রজাতন্ত্রের লুকাস আমব্রোসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় স্পেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লা রোজা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁজ কমেনি স্পেনের। যদিও একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারছিল না তারা। এরই মধ্যে ৭২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেক প্রজাতন্ত্রের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচিকে। ফলে বাকি সময় দশজন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ে ৯০+৬ মিনিটে মার্ক পুবিলের গোলে দ্বিতীয়বার জালে বল জড়ায় স্পেন। আর এই গোলের সঙ্গে সঙ্গেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। এই জয়ের ফলে নেশনস লিগের গ্রুপ এ৩-তে নিজেদের পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিল স্পেন। পাশাপাশি ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করল তারা। এবার আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে স্পেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।