Bengal Liberty : আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে আরও একবার দেশের মুখ উজ্জ্বল করল ভারত। ২০২৬ সালের যুব অলিম্পিকের মঞ্চে ব্যাডমিন্টনে রুপোর পদক জিতে ইতিহাস গড়লেন ভারতের তরুণী শাটলার তন্বী পাত্রি। সেনেগালের ডাকারে আয়োজিত এই প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলস বিভাগে রুপো জিতে এক অনন্য নজির তৈরি করলেন তিনি।
যুব অলিম্পিকের ইতিহাসে মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে রুপোর পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় তুলে ফেললেন তন্বী। তাঁর এই সাফল্য নিঃসন্দেহে ভারতীয় ব্যাডমিন্টনের জন্য এক বড় প্রাপ্তি।
পদক হাতে তন্বীর হাসিমুখের ছবিও ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রীড়াপ্রেমীদের। তরুণ এই শাটলারের ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। আগামী দিনে সিনিয়র পর্যায়েও আন্তর্জাতিক মঞ্চে ভারতকে আরও সাফল্য এনে দেবেন তন্বী, এমনটাই আশা ক্রীড়ামহলের।


