Bengal Liberty
ইন্ডিয়ান সুপার লীগ শুরু হতে এখনো কিছুটা সময় বাকি আইএসএলের(East Bengal)আগেই ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড তারপরেই ভারতের বিশ্বকাপের দলগুলির বিরুদ্ধে টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের জন্য অধীর আগ্ররে অপেক্ষা করে আছে ফুটবলপ্রেমীরা। তাঁর মাঝেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই দল গোছাতে বেস্ত সব পক্ষ দল বদলের বাজারে শক্তিশালী স্কোয়াড নিয়েই মাঠে নামতে প্রস্তুত লীগ ও ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।

অনেক বাধা পেরিয়ে দীর্য ২২ বছর পর অবশেষে ভারতসেরা হয়েছে লাল – হলুদ এবার দল বদলের বাজারেও নামার সঙ্গে সঙ্গেই সেট পিস সুন্দর গোল দিয়ে শুরু করল হাবাসের দল প্রাক্তন মোহনবাগান ফুটবলার অভিজ্ঞতা সম্পূর্ণ অ্যাটাকিং মিডিও রেনিয়ের ফার্নান্ডেজকে সই করাল লাল-হলুদ শিবির। ৩০ বছরের রেনিয়ের দুর্দান্ত ছন্দে। সদ্য সমাপ্ত ডুরান্ড কাপেও হ্যাটট্রিক করেছেন। তাঁর যোগদানে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ বেশ শক্তিশালী হল।
প্রতিযোগিতার মেলা(East Bengal)
আইএসএল, এএফসি কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ, অনেকগুলি প্রতিযোগিতা একসঙ্গে খেলতে হবে লাল-হলুদ শিবিরকে। তাই মাঝমাঠ এবং আক্রমণভাগে গভীরতা বাড়ানো জরুরি। সেকারণেই অভিজ্ঞ রেনিয়েরকে এক বছরের চুক্তিতে সই করাল লাল-হলুদ শিবির।
আরও খবর
রেনিয়ের আইএসএল সফর(East Bengal)
রেনিয়ের দীর্ঘদিন আইএসএলে খেলছেন। আইএসএলের লিগ শিল্ড, কাপ, সুপার কাপ সবই জিতেছেন তিনি। অতীতে মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, এফসি গোয়া, জামশেদপুরের হয়ে খেলেছেন। ডুরান্ডেও জামশেদপুরের জার্সিতেই নেমেছিলেন। কিন্তু জামশেদপুর দল তুলে নেওয়ার পর তাঁকে সই করাল ইস্টবেঙ্গল। জাতীয় দলের হয়েও গোটা পাঁচেক ম্যাচ খেলেছেন তিনি।

বাগানের প্রাক্তনী(East Bengal)
তাৎপর্যপূর্ণ বিষয় হল মুম্বাই, ওড়িশা, জামশেদপুরে খেলার আগে রেনিয়ে দীর্যদিন চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের জার্সি পরেও খেলেছিলেন। ১৯টি ম্যাচ মোহনবাগানের হয়ে খেলেছেন। ফলে কলকাতা ময়দান ভালো চেনেন রেনিয়ের। আগামী দিনে কোচ হাবাসের সম্পদ হতে পারেন তিনি। এডমুন্ড, বিষ্ণু, বিপিন, মহেশদের পাশে মাট কাঁপাতে প্রস্তুত রেনিয়ের। এবার দেখার রেনিয়ের দলে যুক্ত হওয়া ইস্টবেঙ্গলের হয়ে কতটা জরুরি ভূমিকা পালন করেন সেইদিকেই নজর থাকবে ফুটবল সমর্থকদের।



