East Bengal vs Mohammedan
East Bengal vs Mohammedan

East Bengal vs Mohammedan: কালো-সাদা বাহিনীকে ৭ গোলে উড়িয়ে ডার্বি পকেটে পুরল লাল-হলুদ ব্রিগেড!

Bengal Liberty, কলকাতা ২৪ মার্চ ২০২৬ :

বিধ্বংশী ইস্টবেঙ্গল সোমবারের আইএসএলের মিনি ডার্বিতে কার্যত লীগ জেতার স্বপ্ন শেষ হয়ে গেল মহামেডান স্পোর্টিং এর (East Bengal vs Mohammedan) । এ যেন এক অন্য ইস্টবেঙ্গল আজ মাঠে নেমেছিল। প্রথম থেকেই আক্রমণ শানিয়েছে অস্কারের ছেলেরা। ৭-০ গোলে একেবারে উড়িয়ে দিল লাল-হলুদ শিবির।

East Bengal vs Mohammedan
East Bengal vs Mohammedan

এক ডজন গোল হতে পারতো East Bengal vs Mohammedan

মহামেডান এই দুঃস্বপ্নের ম্যাচ খুব তাড়াতাড়ি ভুলতে চাইবে। পদম ছেত্রী সেই অর্থে পুরোপুরি ব্যর্থ খুব চোখেলাগার মতো একটিও গোল রক্ষা করতে পারেন নি। আলি, এজাজ্জারি, ক্রেস্প—সকলেই গোল তুলে নিয়েছে। কালো-সাদার রক্ষণ নিয়ে কার্যত ছেলেখেলা করল লাল-হলুদ শিবির। ৭-০ গোলে বিশাল জয় ছিনিয়ে নিলেও সমর্থকদের দাবি, অন্তত এক ডজন গোলে জেতা উচিত ছিল ইস্টবেঙ্গলের। অনেক সহজ সুযোগ নষ্ট করেছে লাল-হলুদ বাহিনী।

 

দুই মেরুতে দুই ভিন্ন ছবি 

পরের বড় ম্যাচের আগে এই জয় বাড়তি অক্সিজেন জোগাবে তাতে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে মহামেডানকে নিয়ে কার্যত ছেলেখেলা করছে সব পক্ষই। ৫ ম্যাচে শূন্য পয়েন্ট এই হাল শতাব্দীপ্রাচীন ক্লাবের।

লীগ টেবিলের বর্তমান অবস্থা

এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগ খুবই জমজমাট পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। আর মহামেডান যেই তিমিরে ছিল, সেই তিমিরেই আছে—অন্তিম স্থানে শূন্য পয়েন্ট নিয়ে।

পরের ম্যাচে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামবে ইস্টবেঙ্গল। এবার দেখার, বাকি তিন ম্যাচ থেকে কত পয়েন্ট সংগ্রহ করতে পারে লাল-হলুদ বাহিনী। কারণ লিগ শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসির সঙ্গে মাত্র তিন পয়েন্টের ব্যবধান। এবার দেখার, পরের ম্যাচগুলোতে ছন্দ ধরে রাখতে পারে কি না ইস্টবেঙ্গল সেই দিকেই থাকবে সমর্থকদের নজর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury