Bengal Liberty
ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকরের(Mohammed Shami) অবসর নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে দুরন্ত ছন্দে আগমন ঘটেছিল মহম্মদ শামির। প্রথম টেস্ট ম্যাচেই ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে দুই ইনিংস মিলিয়ে নয়টি উইকেট তুলে নিয়েছিলেন বঙ্গ পেসার শামি।
তবে সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের থেকেও ম্যাচ শুরুর আগের একটি ঘটনা তাঁর কাছে হয়ে উঠেছিল আরও স্মরণীয়। আর সেই মজাদার ঘটনাটি খুব সুন্দরভাবে পরিকল্পনা করেছিলেন যুবরাজ সিং। সম্প্রতি সেই স্মৃতি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন ম্যাচের নায়ক শামি। তিনি বলেন—

শামির মজাদার অভিজ্ঞতা(Mohammed Shami)
“সচিন পাজির ১৯৯তম টেস্ট ম্যাচ ইডেনের মতো ঐতিহাসিক মাঠে হচ্ছে। এমনিতেই আমি খুব উদ্বিগ্ন ছিলাম। ম্যাচ শুরু হওয়ার আগে হঠাৎ করেই যুবি আমার কাছে এসে বলে, ‘সচিন পাজি তো সিনিয়র খেলোয়াড়। তুই চেয়ারের উপরে উঠে পাজিকে সেলাম করবি।’
আরও খবর
সচিন পাজি যেই মাত্র ড্রেসিংরুমে এলেন, আমি চেয়ারের উপরে উঠে সেলাম করছি। সচিন পাজি-সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখনও আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তার পরে পাজি আমাকে বললেন, ‘ওই, নিচে নাম।’ পাজি আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘সুযোগ পেয়েছিস, সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগা।’

তার পর ওই টেস্টে আমি নয়টা উইকেট নিয়েছিলাম। পাজি আমার মনে এক আশ্চর্য আত্মবিশ্বাসের সৃষ্টি করেছিলেন। তাই হয়তো দেশকে জেতাতে পেরেছিলাম।”শুধু শামি নন, একই অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে বাংলার মনোজ তিওয়ারিও। আর এই ঘটনার নেপথ্যে ছিলেন একজনই—যুবরাজ সিং।



