Presidency Jail
Presidency Jail

Presidency Jail : আফতাব আনসারির সেলের বৈদ্যুতিক যন্ত্র কারা ঢোকাল?

Bengal Liberty

স্থান প্রেসিডেন্সি সংশোধনাগারের(Presidency Jail)অন্দরে অবস্থিত ১৪ নম্বর সেল। এই সেলের বাসিন্দা কুখ্যাত জঙ্গি আফতাব আনসারি। ২০০২ সালের আমেরিকান সেন্টারে হামলার ঘটনার মূল চক্রী এই আফতাব। এছাড়াও, খাদিম কর্তা অপহরণ এবং গুজরাটের অস্ত্র পাচারের ঘটনা নাম জড়ায় তার। এমন হাই সিকিউরিটি জোন থেকে উদ্ধার হল জোড়া স্মার্ট ফোন, একটি আই-ফোন, ২টি রাউটার, কার্ড রিডার, কেবল এবং অ্যাডাপ্টার। অর্থাৎ, জেলে বসে যে বাইরের জগতের সঙ্গে দেদার যোগাযোগ ছিল আফতাবের, সেটা রীতিমতো স্পষ্ট।

Advertisement
Advertisement

তল্লাশি অভিযান প্রেসিডেন্সিতে(Presidency Jail)

জানা যাচ্ছে, গত ২৩ অগস্ট প্রেসিডেন্সি জেলে স্পেশ্যাল ড্রাইভ চালানো হচ্ছিল। তখন-ই সংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইসগুলো আফতাব আনসারির সেল থেকে উদ্ধার হয়। এই যন্ত্রগুলো ব্যবহার করে কার সঙ্গে যোগাযোগের চেষ্ট করছিল আফতাব, সেটা জানার চেষ্টা চলছে। পাশাপাশি, সেলের অন্দরে কীভাবে এই যন্ত্রগুলো তার কাছে এসে পৌঁছাল, সেটা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এর আগেও আফতাব সেলে বসেই তার স্ত্রীর সঙ্গে করাচিতে যোগাযোগ করেছিল। প্রশ্ন উঠছে, এমন উচ্চ বৈদ্যুতিক যন্ত্র সেলের অন্দরে কারা ঢোকাচ্ছে!

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury