Joynagar Case
Joynagar Case

Joynagar Case: রেহাই পেল না বৃদ্ধাও! দক্ষিণ ২৪ পরগনায় ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Bengal Liberty

ফের যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার দুপুর প্রায় ১২টা নাগাদ একটি কলাবাগানে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ।

Joynagar Case
Joynagar Case

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ময়দা গ্রামে। নির্যাতিতার অভিযোগ করেছেন যে, রবিবার দুপুরে একটি কলাবাগানে তাঁর উপর যৌন নির্যাতন করা হয়। নির্যাতিতার দাবি, তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েছিলেন। জ্ঞান ফেরার পর তাঁর সন্দেহ হয়, অচেতন অবস্থাতেই তাঁকে ধর্ষণ করা হয়েছে।

Advertisement
Advertisement

তদন্ত শুরু করেছে পুলিশ

নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারী আধিকারিকদের মতে, মেডিক্যাল রিপোর্ট এবং তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, এর মাত্র দু’সপ্তাহ আগেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের অভিযোগে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই জেলায় ফের এক প্রবীণ মহিলার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসায় নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury