Dhulagarh Toll Plaza
Dhulagarh Toll Plaza

Dhulagarh Toll Plaza: ধুলাগড় টোল প্লাজায় বাসের দৈনিক টোল ফিতে ছাড়ের আর্জি হাওড়া প্রশাসনের

Bengal Liberty: ধুলাগড় টোল প্লাজায় যাতায়াতকারী বাসগুলির বর্ধিত পরিচালনা ব্যয় কমাতে বিশেষ পদক্ষেপ নিল হাওড়া জেলা প্রশাসন। বাস মালিকদের পক্ষ থেকে প্রতিদিনের টোল ফি হিসেবে ২২০ টাকা (লোকাল বাসের ক্ষেত্রে) এবং ৪৫৫ টাকা (এক্সপ্রেস বাসের ক্ষেত্রে) এককালীন দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আর্জি মেনে জেলাশাসক ডঃ দীপাপ প্রিয়া পি এনএইচএআই (NHAI)-এর প্রজেক্ট ডিরেক্টরকে একটি চিঠি পাঠিয়েছেন।

Advertisement
Advertisement

সমস্যার কারণ ও প্রশাসনের অবস্থান (Dhulagarh Toll Plaza)

বর্তমানে ফাস্ট্যাগ (Fastag) ব্যবস্থায় প্রতিবার যাতায়াতের জন্য আলাদাভাবে টোল কাটা হয়, যা বাস মালিকদের জন্য আর্থিকভাবে অসুবিধাজনক। বাস মালিকদের দাবি, এই পদ্ধতিতে পরিচালনা ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধ জানিয়েছে।

Advertisement
Advertisement

প্রস্তাবিত সমাধান (Dhulagarh Toll Plaza)

প্রশাসন অনুরোধ করেছে, বর্তমান ট্রিপ অনুযায়ী টোল কাটার পরিবর্তে দৈনিক এককালীন টোল প্রদানের ব্যবস্থা করা সম্ভব কি না, তা খতিয়ে দেখার জন্য।
জেলাশাসক পরামর্শ দিয়েছেন, এনএইচএআই এবং ধুলাগড় টোল কর্তৃপক্ষকে ফাস্ট্যাগের জন্য আগামী এক মাসের মধ্যে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করতে, যাতে এই দৈনিক এককালীন টোল প্রদানের সুবিধা কার্যকর করা যায়।

গত ২৪ জুন হাওড়া কালেক্টরেট ভবনের কনফারেন্স হলে আয়োজিত এক সভায় বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের এই সমস্যার কথা তুলে ধরেন। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ীই প্রশাসনিকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ তারাতলা কাণ্ড: কলকাতার বহুতল ও বাণিজ্যিক ভবনে বিশেষ নির্মাণ অডিট শুরু

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury